বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

লগি-বইঠা হত্যার আওয়ামী খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে কালিগঞ্জে জামাতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লগি-বইঠা হত্যার আওয়ামী খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে কালিগঞ্জে জামাতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশেষ প্রতিনিধি: এস এম তাজুল হাসান সাদ সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলায় পল্টন হত্যাকাণ্ডে জড়িত বাংলাদেশ আওয়ামীলীগের খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন-বায়তুল মোকাররম এলাকায় তাণ্ডব চালিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করে। রাজপথে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার পর সেই লাশের ওপর নৃত্যের ঘটনাটি দেশের ইতিহাসে একটি অন্যতম নৃশংস ঘটনা। সেই ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সোমবার(২৮ অক্টোবর) বিকাল ৩ টায় খান বাহাদুর আহছানউল্লাহ সেতুর দক্ষিন পাশ্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামাতের উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় বিক্ষোভ পরবর্তি প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতের সাতক্ষীরা জেলা নায়েবে আমীর মাওলানা মুজাহিদুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ, নায়েবে আমীর মাওলানা লিয়াকত আলী, সহকারী সেক্রেটারী মোশাররফ হোসাইন চৌধুরী, আবু ইসলাম, আনোয়ারুল ইসলাম, বায়তুল মাল সেক্রেটারী আবু রাসেল আসকারী, তা’লিমুল কুরআন বিভাগীয় সভাপতি মাওলানা নুরুজ্জামান হাবীবী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাস্টার সালাউদ্দীন, জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য ড. মিজানুর রহমান, মাষ্টার ইউসুফ আলী, জামায়াতের চাম্পাফুল ইউনিয়ন আমীর মাওলানা নুরুল ইসলাম, নলতা ইউনিয়ন আমীর মাস্টার আকবার হুসাইন, রতনপুর ইউনিয়ন আমীর মাওলানা আজিজুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন আমীর মোঃ ইব্রাহিম বাহারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ পূর্ব আদর্শ শাখার সাবেক সভাপতি মোঃ জামাল ফারুক, পশ্চিম আদর্শ শাখার সাবেক সভাপতি মোঃ আজগার আলী, কালিগঞ্জ পূর্ব আদর্শ শাখার সভাপতি আজহারুল ইসলাম, পশ্চিম আদর্শ শাখার সভাপতি রবিউল ইসলাম, কালিগঞ্জ উত্তর সাথী শাখার সেক্রেটারী মোঃ মারুফ বিল্লাহ, শহীদ মোস্তফা আরিফুজ্জামানের পিতা শেখ আফতাব উদ্দীন, শহীদ আলী মোস্তফার ভাই মোঃ শাহ্ সিদ্দীক, শহীদ রুহুল আমিনের পিতা নূর ইসলাম গাজী প্রমুখ।
আরও খবর