নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা

মানবজাতির ইতিহাসকে কলংকিত করেছিল আওয়ামী লীগ সন্ত্রাসীরা: মাহফুজ সুমন

 আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল ক্ষমতার লোভে কতটা নিষ্ঠুর হতে পারে তার জ্বলন্ত উদাহরণ ২০০৬ সালের ২৮শে অক্টোবর। সেদিন লগি-বৈঠা নিয়ে মানুষ হত্যার প্রতিযোগিতায় নেমেছিলো আওয়ামী সন্ত্রাসীরা। রক্তাক্ত লাশ নিয়ে টানাহেঁচড়া, লাশের ওপর নৃত্য করে মানবজাতির ইতিহাসকে কলংকিত করেছিলো তারা। জনগণের কাছে হিংস্রতা ও বর্বরতার প্রতীক হয়ে উঠা রক্তপিপাসু আওয়ামী লীগ ঘৃনিত ধারা অব্যাহত রেখেছিলো। 


আজ ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বড়লেখা শহর শিবিরের উদ্যোগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মৌলভীবাজার জেলা শিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন।

তিনি আরো বলেন, আওয়ামী অপশক্তি বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে নির্মূল করার অপচেষ্টা করেছিলো। কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীদের ইস্পাত কঠিন দৃঢ়তা বাতিলের সে চেষ্টা বুমেরাং করেছে। ২৮শে অক্টোবরের শহীদদের হাজারো সাথী তাদের স্বপ্ন পূরণের শপথ নিয়েছে। শহীদের রক্তাক্ত দেহগুলো আমাদের ভীত করে না। বরং আমরা অনুপ্রেরণা নিয়ে প্রতি ফোটা রক্তের বদলা নিতে আমরা শপথবদ্ধ হই। কোরআনের সমাজ বিনির্মাণ করার মধ্য দিয়ে শহীদদের প্রতিফোটা রক্তের বদলা চূড়ান্ত ভাবে নেয়া হবে ইনশাআল্লাহ। 


বড়লেখা শহর শিবিরের সভাপতি হুমায়ুন কবির সাজুর সভাপতিত্বে ও সেক্রেটারি নোমান আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শিবিরের সেক্রেটারি নিজাম উদ্দিন, শাবিপ্রবি সেক্রেটারি মাসুদ রানা তুহিন, উপজেলা মাদরাসা জোন পরিচালক আব্দুল ওয়াহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল কার্যক্রম সম্পাদক কলিম উদ্দিনসহ শহর শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

আরও খবর