রংপুরের পীরগাছায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুস সুন্নাহ এমদাদুল উলুম মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে মাদ্রাসায় আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফছার আলী।
সমাবেশে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার রানা, মাওলানা ইউসুফ আলী, হাফেজ আবু সুফিয়ান, মুফতি আশরাফুল ইসলাম, শিক্ষাসচিব আব্দুল কাফি, সাবেক প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সমাজসেবক গোলাম মোস্তফা, আসাদুজ্জামান আল আমিন, অভিভাবক আতিকুর রহমান বাবু, আনোয়ার হোসেনসহ অনেকে।
সমাবেশে তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা স্মারক হিসেবে বই পুরস্কার দেওয়া হয়। পরে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান।
১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১ ঘন্টা ৪৮ মিনিট আগে
২ ঘন্টা ৩৮ মিনিট আগে
২ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫ ঘন্টা ৪২ মিনিট আগে
৬ ঘন্টা ১৯ মিনিট আগে