কুমিল্লায় বিজিবির পৃথক অভিযান: কোটি টাকার ভারতীয় বাজি-চোরাই পণ্য জব্দ সিটি মেয়র প্রার্থী হিসেবে পাটওয়ারী-আসিফের নাম ঘোষণা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাদেকুর রহমান সাদেক এর আত্মপ্রকাশ শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু কালিগঞ্জের মানপুর রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃক্ষ কর্তন ও জমি দখলের অভিযোগ লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত পীরগাছায় প্রীতি ফুটবল ম্যাচ: জিওস্পেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যান অব দ্য ম্যাচ সম্মাননা ক্রেস্ট প্রদান ঝিনাইগাতীর জারুলতলা গ্রামে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি: ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু আশা সমিতির ঋণ পরিশোধের পরও কারাবাস! ‌ ভুক্তভোগী নারীর পরিবারের ক্ষোভ শ্যামনগরে কোষ্ট গার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ গোয়ালন্দে খানকা শরীফে খাবার চাওয়াকে কেন্দ্র করে হামলা, বাবুর্চি নিহত; আহত সহকারী লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের জানাজা অনুষ্ঠিত, পারিবারিক কবরস্থানে দাফন সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৬ সম্পন্ন জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়া ৫ কি.মি. ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের ইন্তেকাল

খাগড়াছড়ি ভ্রমণের দুয়ার খুলছে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-10-2024 04:27:08 am

টানা প্রায় এক মাস পর খাগড়াছড়ি ভ্রমণের দুয়ার খুলছে। আগামী ৫ নভেম্বর থেকে খাগড়াছড়িতে ভ্রমণ করতে পারবে পর্যটকরা।


মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।  


সহিদুজ্জামান বলেন, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক। পর্যটকদের ভ্রমণে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা তুলে নেয়া হবে। ৫ নভেম্বর থেকে পর্যটকরা খাগড়াছড়িতে ভ্রমণ করতে পারবেন।


এর আগে, গত ৮ অক্টোবর থেকে ২৪ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। এসময় খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানানো হয়। পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার পর থেকে বিপাকে পড়ে এ খাতের সংশ্লিষ্ট হাজারো মানুষ।


গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালায় সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সংঘর্ষ হয়। এ ঘটনার রেশ না কাটতেই ১ অক্টোবর খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আবারও সংঘাতের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা পর্যটকদের ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়। © আপন দেশ 

আরও খবর