ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

উখিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি

উখিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ আহমদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। অভিযানে পণ্যের মূল্য তালিকা না থাকা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে চারজন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, অভিযানকালে উখিয়া বাজারে মূল্য তালিকা না থাকায় ছৈয়দ আকবর এবং আলমঙ্গীর নামে দুইজন মুরগি ব্যবসায়ীকে যথাক্রমে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে তরকারির দোকানগুলোতে মূল্য তালিকা প্রদর্শন না করায় পণ্যের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে তরকারি ব্যবসায়ী জসিমকে ৩ হাজার টাকা ও সরওয়ারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এইসময় ৪ টি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও অভিযানের সময় দোকান রেখে পালিয়ে যাওয়া খাইরুল বশরকে সতর্ক করে পরবর্তী অভিযানে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়।


অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ আহমদ বলেন, “নিত্যপণ্যের বাজারে মূল্য তালিকা থাকা বাধ্যতামূলক। এছাড়া, অতিরিক্ত মূল্য আদায় এবং ক্রেতাদের হয়রানি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উখিয়া উপজেলার সকল বাজারেই পর্যায়ক্রমে এ কার্যক্রম চলবে। জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন সবসময় কাজ করবে। প্রশাসনের এই কার্যক্রমে সাধারণ ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন এবং বাজারে নিয়মিত তদারকির মাধ্যমে ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য প্রশাসনের পদক্ষেপ অব্যাহত রাখার অনুরোধ জানান।

Tag
আরও খবর