লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

নেশাখোরদের সঙ্গে থেকে গালি শিখেছি: পরীমনি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-10-2024 12:40:05 pm

ঢালিউড নায়িকা পরী মণি সবসময় ব্যক্তিজীবনের নানাদিক নিয়ে আলোচনায় থাকেন। প্রেম, বিয়ে, ডিভোর্সের কারণে অনেকবারই উঠে এসেছেন খবরের শিরোনামে।


একবার এ অভিনেত্রীকে মাদক মামলায় যেতে হয়েছিল জেলেও। এবার জেলজীবনের অভিজ্ঞতা জানালেন তিনি।


এক বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে পরী মণির কাছে জানতে চাওয়া হয় জেলজীবনে কী শিখেছেন? জবাবে নায়িকা বলেন, আমাকে পাঠানো হয়েছে জেলে। সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে। (সেখানে) আমি প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এ-ই করত।


জেলে থাকার অভিজ্ঞতা বলতে গিয়ে এ পরী আরও বলেন, জেলে গিয়ে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। এমন অনেকে আছে, যারা ৪০ বারের বেশি জেলে গেছে। পুরো ভিন্ন একটা জগৎ।


কেউ কেউ মুখে ব্লেড নিয়ে ঘুরছে। প্রচুর গ্রুপিং হয়, বিচিং হয় সেখানে। জেলে সময় কাটানো খুব কঠিন। কোনো অ্যাক্টিভিটি নেই তো সেখানে। কতক্ষণ আর গল্প করা যায়! টাইম পাস করার জন্য অনেকে ইচ্ছা করেই ঝগড়া করত। সেসব স্মৃতি লিখে রেখেছি।


পরী জানান, জেলে কিছু বন্দির সঙ্গে ভালো সম্পর্কও তৈরি হয়েছিল আমার। যখন জেল থেকে বেরোহলাম, তখন অনেকের মন খারাপ হয়।


বের হওয়ার সময় কান্নাকাটি হয়েছে গলা ধরে। দু’জন আবার ভীষণ খুশিও হয়েছে। তাদের মনোভাবটা ছিল, যা গেলে বাঁচি!


বর্তমানে অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন পরী। শিগগিরই হইচইয়ে মুক্তি পাবে তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব। পরীর বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। এখন সিরিজটির প্রচারে ব্যস্ত আছেন তিনি।


এছাড়া খুব শিগগিরই টালিউডে অভিষেক হতে যাচ্ছে এ অভিনেত্রী। সেখানে ‘ফেলুবক্সী’ নামে এক সিনেমায় দেখা যাবে তাকে।

আরও খবর
6aefc1c2dec96-081126062642.webp
বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া!

৪ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে



6aec23aa11aef-051126123522.webp
পরীমনি জামিন নিতে আদালতে

৭ দিন ৯ ঘন্টা ২৬ মিনিট আগে


6ae6d2480b53c-011126114648.webp
হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস

১১ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে


6adb2ca55887e-231026034509.webp
যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট

২০ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে


6ad59e7b04c9f-191026103715.webp
সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২৪ দিন ১১ ঘন্টা ২৪ মিনিট আগে



6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

৪৩ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে