ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পারিবারিক কলহে রোহিঙ্গা ক্যাম্পে এনজিও কর্মীর আত্মহত্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-০৭ এ পারিবারিক কলহের জেরে নাসির উদ্দীন (২৩) নামে এক যুবক ইঁদুরের ওষুধ সেবন করে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এই ঘটনাটি ঘটে।


পুলিশ সুত্রে জানা যায়, নাসির উদ্দীন ফেন্ডশীপ লার্নিং সেন্টারে শিক্ষকতা করতেন। সম্প্রতি তিনি বেতনের টাকা খরচ করে ফেলেন, যা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, পরিবারের সদস্যরা এ নিয়ে তাকে কটূক্তি করলে হতাশাগ্রস্ত হয়ে নাসির ওষুধ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন এবং বমি করতে থাকেন। শারীরিক অবস্থার অবনতি হলে তার পরিবার দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


পুলিশ আরো জানায়, ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাসির উদ্দীনের মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এই আত্মহত্যার ঘটনা নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল। বিষয়টি নিয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Tag
আরও খবর