৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর

হোসেনপুরে ভয়াবহ অগ্নিকান্ড,কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি।

কিশোরগঞ্জের হোসেনপুরে আগুন লেগে ৮ টি দোকানের সব মালামাল পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (১ নভেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে পৌর এলাকার মিষ্টিপট্টি চৌরাস্তায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার বাড়িতে ঘুমে আচ্ছন্ন তখন শেষ রাতের আগুনে সব নিঃশেষ হয়ে গেছে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি ফার্মেসী,দুইটি হার্ডওয়্যার,দুইটি হোটেল,একটি মুদি দোকান,একটি জুতা ও একটি পান দোকান পুড়ে ছাই হয়ে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিটের  ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল,সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক ফরিদ আল সোহান।


হোসেনপুর ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার শামসুল হক জানান, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানো শুরু করে। এতে ৪ টি ইউনিট কাজ করে কিছু মালামাল উদ্ধার করে ও আগুন নিয়ন্ত্রন করে। 

উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি

আরও খবর