ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বিদ্যুৎহীন সেন্টমার্টিন, ভোগান্তিতে মানুষ

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে সন্ধ্যা থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন পুরো দ্বীপের হাজারো মানুষ। হঠাৎ বিদ্যুতের এমন বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েন দ্বীপবাসী। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে সেন্টমার্টিন। সেন্টমার্টিনে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ব্লু-মেরিন এনার্জি লিমিটেড জানিয়েছে, বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যারের সার্ভারে সমস্যা কারণে বিদ্যুতের এমন বিপর্যয় হয়েছে। ব্লু-মেরিন এনার্জি লিমিটেড থেকে এক বার্তার মাধ্যমে জানানো হয়েছে, গত শনিবার (২৬ অক্টোবর) থেকে বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যার সার্ভারে সমস্যা দেখা দেয়। যার কারণে রিচার্জ দেওয়া সম্ভব হচ্ছে না। চীন ও বাংলাদেশের সফটওয়্যার প্রোগ্রামার যৌথভাবে সমস্যা নিরসনে চেষ্টা করে যাচ্ছে। সাময়িক এ সমস্যার জন্য তারা দুঃখও প্রকাশ করেছে। এদিকে, বিদ্যুৎ না থাকায় ডিজেলচালিত জেনারেটর দিয়ে বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রের ব্যাটারি চার্জ দিচ্ছেন সেন্টমার্টিনের সাধারণ মানুষ। সেন্টমার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, সেন্টমার্টিনের মানুষ এখন আইসিইউতে আছেন। সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই। এদিকে সাগরে মাছ ধরা বন্ধ। পর্যটক আসা নিষিদ্ধ। জাহাজ চলাচল বন্ধ। একমাত্র হাসপাতালের কার্যক্রম বন্ধ। সব রুটি-রোজগারের পথ বন্ধ। জসিম উদ্দিন শুভ নামে আরেক বাসিন্দা বলেন, সন্ধ্যা থেকে আলোহীন। পুরো দ্বীপ অন্ধকারে। মোবাইলে চার্জ নেই। এভাবে চলতে থাকলে দ্বীপের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। নিজেদের জীবন বাঁচাতে ডিজেলচালিত জেনারেটর দিয়ে বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রের ব্যাটারি চার্জ করছি আমরা। আব্দুর রহমান নামে আরেক বাসিন্দা বলেন, দ্বীপের মানুষ খুব কষ্টে আছেন। নেই বিদ্যুৎ, নেই রোজগার। আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে। দ্বীপের বাসিন্দাদের বাঁচাতে দেশের মানুষের সহযোগিতা চাই।
Tag
আরও খবর