ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে উখিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত

সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়ায় ‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষ্যে শনিবার (২ নভেম্বর) সকালে র‍্যালির পর উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ বলেন, “দারিদ্র‍্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম। বৈষম্যহীন বাংলাদেশ বির্নিমাণে সমবায়ীদের ভূমিকা রাখতে হবে।” উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সলিম উল্লাহ সভাপতির বক্তব্যে তাঁর দপ্তরের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, উখিয়ায় মোট সমবায় সমিতির সংখ্যা ২০৭ টি, নারী-পুরুষ মিলিয়ে এসব সমিতিতে সদস্য প্রায় ২০ হাজার। বক্তব্যে উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার ঝিমিয়ে পড়া ও কার্যক্রম নেই এমন সমিতিগুলোর বিষয়ে তৎপর হতে সংশ্লিষ্ট দের অনুরোধ জানান। সহকারী পরিদর্শক শ্যামল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উখিয়া থানা বহুমুখী শীল কল্যাণ সমিতির সম্পাদক স্বপন শর্মা, রঙধনু মহিলা সমবায় সমিতির সম্পাদক ফরিদা খাতুন, কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সভাপতি খোরশেদ আলম, পশ্চিম ডিগিলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি জাহেদুল ইসলাম সহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও এনজিও প্রতিনিধিগণ। অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর