দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজের গর্ব মিথিলা ফারজানা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীর প্রথম স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। কিন্তু সেই ভর্তির জন্য দেশসেরা হাজার হাজার শিক্ষার্থীর সঙ্গে যুদ্ধ করে তারপর জয়ী হতে হয়। 


অন্য দশটা স্বপ্নবিভোর শিক্ষার্থীর মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার অন্যতম স্বপ্ন ছিলো মিথিলা ফারাজানার। বিশ্ববিদ্যালয় শব্দটা যেদিন প্রথম কানে আসে, সেদিন থেকেই শুনতে শুরু করে ঢাবির গল্প।প্রত্যন্ত একটা গ্রামে বেড়ে ওঠা মিথলার। সেই গ্রামে থেকেই স্বপ্ন দেখে,এক দিন দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবে। মিথিলা ফারজানা- পিএসসিতে জিপিএ -৫, জেএসসিতে ও এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ সহ বৃত্তি প্রাপ্ত হয়।


দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যায়নরত শামসুন নাহার হলের আবাসিক ছাত্রী। মিথিলার বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলর শ্রীধরপুর ইউনিয়নের কামকুল গ্রামে, পিতা- মারুফুল ইসলাম ও মাতা- রিজিয়া বেগমের কন্যা। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ পেয়ে সে গর্বিত। মিথিলা জানায়, তার এ সফলতার জন্য পিতা-মাতা সহ শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।



আরো জানায়,আমার কলেজ আমার পথ প্রদর্শক,আমার গর্ব, আমি যেমন আমার কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলতা অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছি, তেমনই আমার স্মৃতি বিজড়িত দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজ থেকে প্রতিবছর শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়। অনেক বড় স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা কৃতি শিক্ষার্থী মিথিলা ফারাজানা স্বপ্ন পূরণে সকলের নিকট দোওয়া প্রার্থী।

আরও খবর