সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা,নিষিদ্ধ ৫'শ পলিথিন জব্দ

কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।ছবি-প্রতিনিধি


কক্সবাজারের কুতুবদিয়ায় পণ্যের মূল্য তালিকা ও বিক্রয়ের রশিদ না থাকায় তিন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা এবং বিভিন্ন দোকান থেকে ৫'শ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার(৫ নভেম্বর ২০২৪) বিকেলের দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তার অধিকার সংরক্ষণ আইনে উপজেলার  ধূরুং বাজারের মুদির দোকান, সবজির দোকান, ডিমের দোকান, মাংসের দোকান ও মাছের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা। তিনি বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করা হয়। বাজারে তদারকি অব্যাহত থাকবে বলেও জানান ।এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন, নৌ-কন্টিজেন্ট সাব লেফটেন্যান্ট আরমানুল ইসলাম এ অভিযানে অংশ নেন। এতে সহযোগিতা করেন নৌবাহিনী ও পুলিশের একটি দল।

আরও খবর