তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

মির্জাগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে পিস্তল ও গুলিসহ বিএনপি সম্পাদক আটক

পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজীর নিজ বাসা থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বাসায় অবৈধ অস্ত্র পাওয়ায় জাহাঙ্গীর ফরাজী (৪৮) কে আটক করা হয়। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে সুবিদখালী তেঁমাথা সংলগ্ন বাসায় মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাতের নেতৃত্বে সেনাবাহিনীর ৫২ স্বতন্ত্র এমএলআরএস ব্যাটারী আর্টিলারি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। 

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর ফরাজীর বাড়িতে অভিযানটি চালানো হয়। এসময় দীর্ঘক্ষণ তল্লাশির পর বাড়ির দুটি ভিন্ন কক্ষে সযত্নে লুকিয়ে রাখা যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে এবং আটককৃত জাহাঙ্গীর ফরাজীকে আইনি প্রক্রিয়ার জন্য মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করে।

অভিযানে নেতৃত্বদানকারী সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বলেন, "দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী দেশব্যাপী যে অভিযান পরিচালনা করছে তারই ধারাবাহিকতায় এই অভিযান। অস্ত্র ও মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।" 

তিনি আরও বলেন, "তিনি উদ্ধারকৃত অস্ত্র ও গুলি কীভাবে ব্যবহার করতে চেয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

স্থানীয় পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, আটককৃতের বিরুদ্ধে দ্রুত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিশ্চিত করা হবে।

আরও খবর