সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচবিবিতে ড্রাগন চাষে উন্মোচিত হয়েছে সম্ভাবনার নতুন দ্বার,শতাধিক মানুষের কর্ম-সংস্থানের ব্যবস্থা



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতারা তালতলী গ্রামের ৪৫ বিঘা জমিতে ড্রাগন ফল চাষ করে সাড়া ফেলেছেন তিন ভাই। এবং পাশাপাশি শতাধিক মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন।

চাকরির প্রতিযোগিতার বাজারে এমন উদ্যোগকে সাধুবাদ জানাই এলাকাবাসী এবং সচেতন সমাজ।

শিবলু চৌধুরী একটি সিপিং কোম্পানিতে ম্যানেজার হিসাবে কর্মরত থাকায় তার প্রজেক্টের কাজে সহযোগিতা করে এবং সব কিছু দেখা শোনা করে তার দুই ভাই  তাকিরুল ইসলাম তুষার ও তরিকুল ইসলাম তুহিন।
এখানকার কর্মচারীরা বলেন এখানে আমাদের কর্ম সংস্থান হয়ছে। এতে করে আমাদের পরিবার স্বচ্ছলভাবে চলতে পারছে আমরা শ্রমের বিনিময় সঠিক বেতন পাচ্ছি।

গেলাক্সি ড্রাগন বাগানের মালিক শিবলু চৌধুরী বলেন কৃষির প্রতি ভালোবাসা  ও আমার এলাকার মানুষের কর্মসংস্থান কথা ভেবে আমি এ উদ্যোগ নিয়েছি। আমার বাগানের ড্রাগন দেশে ও বিদেশে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে এর জন্য বিশেষ প্রস্তুতি নিয়ে এই বাগান প্রস্তুত করা হচ্ছে এবং এই বর্তমান চাকরির প্রতিযোগিতার বাজারে চাকরির পিছনে না ছুটে উদ্দোক্তা হওয়ার আহব্বান জানান এতে নিজেরা স্বাবলম্বী হয়ে দেশ কে এগিয়ে নিয়ে  যাওয়া সম্ভব বলে মনে করেন।

Tag
আরও খবর