সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় অবৈধ্যভাবে বালু উত্তোলন নদী তীরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা বাঁচাতে মানববন্ধন

নদী তীরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা বাঁচাতে Surprises

নওগাঁয় অবৈধ্যভাবে বালু উত্তোলন নদী তীরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা বাঁচাতে মানববন্ধন


নওগাঁতে আত্রাই নদীর তীরবর্তী একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা বাঁচাতে নদী থেকে অবৈধ্যভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার ৭ নভেম্বর সকাল ১১ টায় নওগাঁর মান্দা উপজেলার বানডুবি হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী এ মানবন্ধন শেষে বানডুবি বাজার থেকে মদনচকের দও পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় শতাধিক মানুষ অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, প্রভাবশালী ইজারাদারের লোকজন নিয়ম বর্হিভূত ভাবে আত্রাই নদীর মদনচক ও লক্ষীরামপুর মৌজায় অবৈধ ড্রেজার বসিয়ে দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলন করে আসছেন। এতে নদী তীরবর্তী হাট বাজার, মসজিদ, মাদ্রাসা, মন্দির, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানসহ ফসলি জমি, বসতবাড়ী ও অভয়াশ্রম নদীগর্ভে বিলিন হওয়ার উপক্রম। এসব বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দায়ের করার পরেও কোন প্রতিকার না পাওয়ায় এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলেও বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন। অপরদিকে লক্ষীরামপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীর পানিতে পড়ে মাদ্রসা পড়ুয়া ছাত্রের মৃত্যুর জন্য বালু ব্যাবসায়ীদের দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। মানববন্ধনে তালিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফজলুর রহমান, আজিজুল হক, আব্দুল মান্নান, মোস্তাফিজুর রহমান পলিন, মুজাহিদ, আতাউর রহমান, আলমগীর হোসেন, রনজিৎ কুমার, সোহাগ এবং মমিন রাব্বী প্রমূখ।

আরও খবর