কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তিন দিন দেশের কিছু স্থানে বৃষ্টি হতে পারে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-11-2024 09:26:30 am

মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে তিন দিন দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় তাপমাত্রা কিছুটা কমতে পারে।


শুক্রবার সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে।


সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনে বাড়বে।


শেষ ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনে দু-এক ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।


বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় সামান্য পরিবর্তন হতে পারে।

আরও খবর