বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

মিডিয়া অন্তর্বর্তী সরকারের সাফল্য তুলে ধরছে না: মির্জা ফখরুল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-11-2024 10:53:38 am

অন্তর্বর্তী সরকারের সাফল্য সঠিকভাবে তুলে ধরছে না মিডিয়া। এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


শনিবার (৯ নভেম্বর) হাইকোর্ট অডিটোরিয়ামে ইয়ুথ ফোরামের আলোচনা সভায় এমন্তব্য করেন তিনি।


মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যে জঞ্জাল তৈরি করেছে, তা পরিষ্কার করতে হবে। আমরা নতুন বাংলাদেশ গড়ব। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করতে হবে। আমি একজন গণতন্ত্রকামী মানুষ।


তিনি বলেন,‘অন্তর্বর্তী সরকার তিন মাসে অনেক কাজ করেছে। কিন্তু মিডিয়া বর্তমান সরকারের কোনো সাফল্য দেখতে পায় না। এ সরকারকে সময় দিতে হবে। আমি তরুণদের অনুরোধ করব, আপনারা ধৈর্য ধরুন।

 

জুলাই বিপ্লব নিয়ে বিএনপির মহাসচিব বলেন, এবার যে সুযোগ তৈরি হয়েছে তা হারিয়ে গেলে জাতি হিসেবে আমরা বিপন্ন হয়ে যাব। ফ্যাসিবাদীরা আবার মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। কিছু কিছু মিডিয়া তা সাপোর্ট করছে।


দেশের ভবিষ্যৎ তরুণদের হাতে উল্লেখ করে এ বিএনপি নেতা বলেন, আমি আশা করব ইয়ুথ ফোরাম দেশের মানুষের গণতন্ত্র ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নে সহায়তা করবে।

আরও খবর