ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

রোহিঙ্গা ক্যাম্প ও ঘুমধুম ট্রানজিট সেন্টার পরিদর্শনে পররাষ্ট্র সচিব

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের ঘুমধুম ইউনিয়নে নির্মাণাধীন ট্রানজিট সেন্টার পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জসিম উদ্দিন।


শনিবার (৯ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সেবা কার্যক্রম ও অবকাঠামো দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।


প্রতিনিধি দলটি ক্যাম্প-৪ এর এলপিজি ডিস্ট্রিবিউশন সেন্টার, ই-ভাউচার শপ এবং ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন। এছাড়া, ক্যাম্প-২০ এ আইওএম পরিচালিত ইনোভেশন ভ্যালি ও ক্যাম্প-৮ ওয়েস্টের ওয়াচ টাওয়ার থেকে ক্যাম্পের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।


পরে ঘুমধুম এলাকায় ট্রানজিট সেন্টার ও বাংলাদেশ-মায়ানমার মৈত্রী সেতুর নির্মাণ কাজ পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পে এনজিও ফোরামের স্কিলস ডেভেলাপমেন্ট সেন্টার ও প্রোডাকশন সেন্টার পরিদর্শন করেন।


প্রতিনিধি দল ক্যাম্পের সেবাদান প্রক্রিয়া ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন ।


প্রতিনিধি দলে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফেরদৌসী শাহরিয়ার, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন এবং উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন

Tag
আরও খবর