ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

উখিয়ার বাজার গুলোতে এখনো সবজির দাম কমেনি, মনিটরিং জরুরী

 উখিয়ার হাটবাজারে গুলোতে শাকসবজ্বি তরিতরকারির দাম স্বাভাবিক না হলেও আকাশ ছোঁয়া মুল্য নৈরাজ্য থেকে ধীরে ধীরে কমতে শুরু করেছে । তবে বিরামহীন ভাবে বেড়ে চলছে পাম তেল ও আলুর দাম। গত এক সপ্তাহের তুলনায় বর্তমান বাজারের চিত্র দেখে ত্রেতা সাধারন মনে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। তবে এখনো পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে দাম ব্যাপক পার্থক্য লক্ষ করা যাচ্ছে। অভিযোগ উঠেছে বাজার ভিত্তিক সেন্ডিকেট সৃষ্টি করে কিছু অসাধু তরকারি ব্যবসায়ী ক্রেতা সাধারন কে জিম্মি করে তরিতরকারী ও শাক সবজীর অধিক মুল্য আদায় করে নিচ্ছে। বিশেষ করে উপজেলা প্রশাসন কোন প্রকার বাজার মনিটরিং না কারায় অসাধু সেন্ডিকেট কারী ব্যবসায়ীরা বেপরোয়া থেকে আরো বেপরোয়া হয়ে উঠছে। বর্ষার সময় প্রবল বৃষ্টি ও বন্যায় সবজি উৎপাদন কারী বেশ কয়েকটি জেলা পানিতে তলিয়ে গিয়ে হাজার হাজার হেক্টর সবজি চাষ নষ্ট হয়ে যাওয়ার কারনে ব্যাপক শাক সবজির ঘাটতি দেখা দেয়ায় দেশে সব ধরনের সবজিতে আকাশ চ্যুম্বী দাম উঠার কারণে হাট বাজার সমূহে এক প্রকার মুল্য নৈরাজ্য দেখা দেয়, ফলে অনান্য উপজেলার ন্যয উখিয়া উপজেলার হাট বাজার গুলোতে সবজির মুল্যে সাধারণ ক্রেতা দিশাহারা হয়ে পড়ে।


বর্তমানে গ্রাম গন্জে ব্যাপক শীতকালীন শাক সবজি চাষ হচ্ছে এবং তা ইতিমধ্যে বাজারে আসতে শুরু হওয়ায় মুল্য কমতে শুরু করেছে। 

গতকাল কোটবাজার কাচাঁ বাজার ঘুরে দেখা যায় মুলা বিক্রি হচ্ছে ৪৫ টাকা,তিত করলা ৬০ টাকা, বেগুন দেশি, ৫০ থেকে ৬০ টাকা, হাইব্রিড ৫০/৬০ , ফুলকপি ১১০/ ১২০ টাকা, বরবটি ৫০ /৬০ টাকা, দেশি বগ আলু ৬০/ ৭০টাকা, ডেরষ ৬০/৭০ টাকা, টমেটো ১২০থেকে ১৪০ টাকা, শশা ৫০ /৬০ টাকা, লাউ বিক্রি হচ্ছে ৪০ টাকা, বাঁধাকপি ৬০/৭৫, মিষ্টি কুমড়া ৫০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা , ভেড়ষ ৬০ টাকা , গাজর ১২০/১৪০ টাকা , নতুন সীম বিক্রি হচ্ছে ১০০/১২০ টাকা , ধনেপাতা ১০০ টাকা , কাচামরিচ ১২০/১৩০০ টাকা , কাঁচা পেঁপে ৫০ টাকা, ডাইমন্ড আলু ৭০ টাকা , যা এক সপ্তাহ আগে ছিল ৫৫ টাকা , দেশী আলু ৭৫/৮০ টাকা, নতুন মুলা বিক্রি হচ্ছে ৪০/৫০ টাকা এছাড়াও মুলা শাক বিক্রি হচ্ছে ৪০ টাকা, লাল শাক৫০ টাকা কেজিতে। তাবে ক্রেতা সাধারন কে আশ্বাস্ত করেছেন কোটবাজার সবজি বাজারের সাধারণ সম্পাদক মোঃ হারুন তিনি বলেন চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম থাকায বাজারে কিছুটা চড়া দামে সবজি বিক্রি করতে হচ্ছে আগামী দু-এক সপ্তাহের মধ্যে সবজি দাম স্বভাবিক হয়ে আসবে বলে আশা করেন। কোটবাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম সওদাগর ক্ষোভের সাথে বলেন কলস্টোরে প্রতি কেজি ২৪/২৫ টাকা দরে আলু মিললেও বাজার সেই আলু বিক্রি হচ্ছে ৬৫/৭০ টাকা। সরকারের কোন প্রকার তদারকি না থাকায় আলু সিন্ডিকেট বেপরোয়া থেকে আরো বেপরোয়া হয়ে উঠেছে। যার ফলে সাধারণ মানুষের পকেট হাতড়ে নিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা। 

এলাকায় চাহিদা মোতাবেক শাক- সবজির চাষ হওয়া সত্তেও বাজারে যাতে গলাকাটা দাম আদায় করতে না পারে তার জন্য । অভিলম্বে বাজার মনিটরিং করে সেন্ডিকেট ভিক্তিক ব্যবসায়ীদের বিরুদ্বে আইন গত ব্যবস্হা গ্রহন করার জন্য স্ংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন সচেতন মহল

Tag
আরও খবর