সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গ্রেনেডসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এলাকায় ৮ এপিবিনের অভিযানে আরসার শীর্ষ সন্ত্রাসী সৈয়দুল আমিন (২৪) কে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি শর্টগান, চার রাউন্ড গুলি এবং দুইটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাতে ক্যাম্প-১৮-এর ব্লক-এম/১৭ তে এই অভিযান চালানো হয়।


এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযান হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এই সময় পুলিশ সৈয়দুল আমিন নামে একজন সন্ত্রাসীকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি দেশীয় শর্ট গান, চার রাউন্ড গুলি, এবং দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত সৈয়দুল আমিন সাতটি হত্যা মামলা এবং দুইটি পুলিশ এসল্ট মামলার এজাহারভুক্ত আসামি। সে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮-এর ব্লক-এল/১৮ এর মৃত ইউসুফ আলীর পুত্র ।


৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বী সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আলামত জব্দ করে আসামিকে ময়নাঘোনা পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর