কুমিল্লায় বিজিবির পৃথক অভিযান: কোটি টাকার ভারতীয় বাজি-চোরাই পণ্য জব্দ সিটি মেয়র প্রার্থী হিসেবে পাটওয়ারী-আসিফের নাম ঘোষণা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাদেকুর রহমান সাদেক এর আত্মপ্রকাশ শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু কালিগঞ্জের মানপুর রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃক্ষ কর্তন ও জমি দখলের অভিযোগ লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত পীরগাছায় প্রীতি ফুটবল ম্যাচ: জিওস্পেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যান অব দ্য ম্যাচ সম্মাননা ক্রেস্ট প্রদান ঝিনাইগাতীর জারুলতলা গ্রামে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি: ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু আশা সমিতির ঋণ পরিশোধের পরও কারাবাস! ‌ ভুক্তভোগী নারীর পরিবারের ক্ষোভ শ্যামনগরে কোষ্ট গার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ গোয়ালন্দে খানকা শরীফে খাবার চাওয়াকে কেন্দ্র করে হামলা, বাবুর্চি নিহত; আহত সহকারী লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের জানাজা অনুষ্ঠিত, পারিবারিক কবরস্থানে দাফন সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৬ সম্পন্ন জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়া ৫ কি.মি. ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের ইন্তেকাল

শ্রীমঙ্গলে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদক হবিগঞ্জ জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ এরশাদ মিয়া। 

দুপ্রক শ্রীমঙ্গলের সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভাপত্বিতে ও সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুপ্রকের উপজেলা সহ-সভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামান ও সদস্য ডাক্তার পুষ্পিতা খাস্তগীর।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুর্ধেন্দু ভট্টাচার্য্য, ৮ম শ্রেণীর শিক্ষার্থী অভিরূপ চৌধুরী ও শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী আনিকা হোসেন।

দুর্নীতি দমন কমিশন দুদকের সহযোগিতায় উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ২শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

উপকরণের মধ্যে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, স্কেল, ছাতা, টিপিন বক্স, পানির পট, খাতা ইত্যাদি ছিল।

আরও খবর