বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স

গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পকে আরবদের চাপ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-11-2024 10:26:19 am

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের কাছে গাজা ও লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার দাবি জানিয়েছেন দেশটির মুসলিম ও আরব বংশোদ্ভূত মার্কিন ভোটাররা। নির্বাচনের আগে তাদের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত পূরণের দাবি জানিয়েছেন আরব-মার্কিন ভোটাররা। খবর আনাদোলু এজেন্সি ও আরব নিউজের।


যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে অবস্থিত মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ী হয়েছেন এমন ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাণিজ্যিক সংস্থা মিনা আমেরিকান চেম্বার অব কমার্সের (এমএসিসি) পক্ষ থেকে ট্রাম্পকে অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেই চিঠি পোস্টও করেছে এমএসসিসি। চিঠিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ভোট চেয়ে গত ২৬ অক্টোবর লেবানিজ-আমেরিকান ভোটারদের উদ্দেশে চিঠি দিয়েছিলেন আপনি, পুরো আরব-মার্কিন কমিউনিটি সেই চিঠিতে সাড়া দিয়েছে। আর কিছুদিনের মধ্যেই আপনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। এই নির্বচনে আরব-আমেরিকান ভোটারদের একটি বড় অংশই আপনাকে ভোট দিয়েছে।


এতে আরো বলা হয়েছে, ‘আমরা একান্তভাবে আশা করছি গাজা এবং লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার লক্ষ্যে আপনি এবং আপনার নেতৃত্বাধীন প্রশাসন অবিলম্বে প্রভাব বিস্তার করা শুরু করবেন। আমরা বিনয়ের সঙ্গে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে, গত ২৬ অক্টোবর যে খোলা চিঠি আপনি দিয়েছিলেন, তার সঙ্গে আরব-আমেরিকান মুসলিমদের এই আকাঙ্ক্ষা সঙ্গতিপূর্ণ।’


আরব ভোটাররা আরো বলেছেন, ‘পরিশেষে আমরা বলতে চাই যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা থেকে আসা নাগরিক ও ভোটারদের সংখ্যা ৩৫ লাখেরও বেশি। তাদের একটি বড় অংশই সুইং স্টেটগুলোয় থাকেন এবং এই ভোটারদের অধিকাংশই আপনাকে ভোট দিয়েছেন। আমাদের আশা, আপনি আপনার এই সমর্থকের ন্যায্য দাবির প্রতি সম্মান জানাবেন।’



আরও খবর

6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৪ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে