মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

টুইটারে এবার কর্মী নিয়োগ করবেন ইলন মাস্ক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-11-2022 07:40:03 am

টুইটারের প্রায় দুই-তৃতীয়াংশ কর্মী ছাঁটাইয়ের পর এবার কর্মী নিয়োগে মনোযোগী হতে চান ইলন মাস্ক। আজ স্থানীয় সময় মঙ্গলবার টুইটার কর্মীদের সঙ্গে এক মিটিংয়ে কথা জানান তিনি। 


মিটিংয়ের একটি ভিডিও রেকর্ডিং এবং এতে অংশগ্রহণকারী দুজনের সূত্র ধরে দ্য ভার্জ তাদের এক প্রতিবেদনে জানায়, টুইটার ইঞ্জিনিয়ারিং ও বিক্রয় বিভাগে কর্মী নিয়োগ করছে। টুইটার কর্মীদের তাঁদের জানাশোনা যোগ্য প্রার্থীদের রেফার করার জন্য বলেন ইলন মাস্ক। 


তবে একই দিনে টুইটারের বিক্রয় বিভাগে কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটে। বিক্রয় বিভাগের ঊর্ধ্বতন নেতৃত্বে থাকা প্রায় সবাই চাকরিচ্যুত হন। 


ইলন মাস্ক অবশ্য নিশ্চিত করে বলেননি ঠিক কোন কোন পদে তিনি কর্মী নিয়োগ করছেন। টুইটারের ওয়েবসাইটেও কর্মী নিয়োগের কোনো বিজ্ঞপ্তি নেই। কেমন কর্মী খুঁজছেন—এ ব্যাপারে মিটিংয়ে ইলন মাস্ক বলেন, ‘যাঁরা সফটওয়্যার বানানোতে দক্ষ, তাঁরা অগ্রাধিকার পাবেন।’  


মিটিংয়ে ইলন মাস্ক আরও জানান, আপাতত টুইটারের হেডকোয়ার্টার টেক্সাসে নেওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর। তবে ক্যালিফোর্নিয়া ও টেক্সাস দুই জায়গাতেই হেডকোয়ার্টার থাকতে পারে বলেও জানান তিনি। 


গত বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মীদের ‘অত্যন্ত পরিশ্রমী’ হওয়ার প্রতিশ্রুতি দিতে বলেছিলেন ইলন মাস্ক। অন্যথায় কোম্পানি ছেড়ে যেতেও নির্দেশ দিয়েছিলেন। মধ্যরাতে কর্মীদের এক ই-মেইল পাঠিয়ে হুঁশিয়ারি দিয়ে মাস্ক জানিয়েছিলেন, টুইটারের নতুন যুগের জন্য তাঁরাই উপযুক্ত হবেন, যাঁরা কঠোর পরিশ্রমী হবেন এবং অসাধারণ কাজ করবেন। দীর্ঘক্ষণ কাজ করার পরামর্শও দেন তিনি। মাস্কের এই ই-মেইলের জবাবে প্রায় ১ হাজার জন পদত্যাগ করেন টুইটার থেকে। যাঁরা থেকে গেছেন, তাঁদের নিয়ে আজই প্রথম মিটিংয়ের আয়োজন করলেন ইলন মাস্ক। 

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৪৭ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৬৭ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৫২ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে