ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

প্রতি বছর এইডসে আক্রান্ত হয়ে নাইজেরিয়ায় মারা যাচ্ছে ১৫ হাজার মানুষ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-11-2024 02:28:46 am

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় প্রাণঘাতী এইডস রোগের বিস্তার রোধে সরকারের প্রচেষ্টা সত্ত্বেও প্রতি বছর এই রোগে আক্রান্ত হয়ে অন্তত ১৫ হাজার মানুষের মৃত্যু হচ্ছে।



বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির ন্যাশনাল এজেন্সি ফর দ্য কন্ট্রোল অব এইডসের (এনএসিএ) প্রধান টেমিটোপ ইলোরি। নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওগুন রাজ্যের রাজধানী আবেকুতায় একটি অ্যাডভোকেসি ও সংবেদনশীলতা কর্মসূচি চলাকালে তিনি সাংবাদিকদের বলেন, চলতি বছর এ পর্যন্ত এইডসের ২২ হাজারের বেশি নতুন কেস শনাক্ত করা হয়েছে। 


শুধু ২০২৩ সালেই দেশটিতে ৭৫ হাজার নতুন এইচআইভি আক্রান্ত রোগী শনাক্ত এবং এতে ৪৫ হাজার মৃত্যু রেকর্ড করা হয় বলে জানান টেমিটোপ ইলোরি।



দেশটিতে সংক্রমণের হার ক্রমেই বাড়ছে উল্লেখ করে ইলোরি বলেন, দেশে বর্তমানে শূন্য থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৪০ হাজার শিশু রয়েছে, যারা এইচআইভিতে আক্রান্ত ।


এই কর্মকর্তা বলেন, মায়ের কাছ থেকে সন্তানের শরীরে এই রোগের সংক্রমণ প্রতিরোধে হিমশিম খাচ্ছে নাইজেরিয়া। এ বিষয়ে সরকারের কার্যক্রমের ত্রুটি রয়েছে উল্লেখ করে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।

আরও খবর


6af7e9ae7764f-141126105510.webp
আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

১৩ দিন ২২ ঘন্টা ৫৩ মিনিট আগে