নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি: গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র ‎ আষাঢ়ের শীতল আবহাওয়া: স্বস্তির এক প্রশান্তি লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ১ পলাশে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পানি বন্দী হয়ে চরম দুর্ভোগ ঘোড়াশালে মাদক বিরোধী মিছিলের পর ককটেল বিস্ফোরণ

অর্থ পাচার ঠেকাতে পলিসি হচ্ছে: অর্থ উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-11-2024 10:42:45 am

অর্থ পাচার ঠেকাতে পলিসি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।


তিনি বলেন, দেশের ভবিষ্যতে এমন নীতি গঠন করা হচ্ছে যাতে কেউ আর অর্থপাচার করতে না পারে।


১৬ নভেম্বর, শনিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, দেশের অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠা সহজ নয়। তবে আমরা ইতোমধ্যে সংস্কার শুরু করেছি।


পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার চেষ্টার বিষয়ে তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য কাজ চলছে। তবে এটি সময় সাপেক্ষ।


তিনি আরও বলেন, আগামীতে দেশের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক রাখার জন্য এমন পলিসি তৈরি করা হচ্ছে, যাতে কেউ আর টাকা পাচার করতে না পারে। গত ১৫ বছরে অর্থনীতিতে যেসব ক্ষতি হয়েছে, তা শুধরাতে স্বল্পমেয়াদি সংস্কার কাজ চলছে। তবে পুরো অর্থনীতির আমূল পরিবর্তন সহজ হবে না।


উপদেষ্টা বলেন, আমরা একটি নতুন রাস্তা তৈরি করছি। পরবর্তীতে যারা আসবে তাদের এ রাস্তা দিয়ে হাঁটতে হবে। তবেই দেশে শান্তি আসবে। আর যদি দুর্নীতি পুনরায় শুরু হয়, তবে জনগণ আবারও ক্ষুব্ধ হতে পারে।


তিনি আরও বলেন, এত কিছু করার পরও মূল্যস্ফীতি কেন কমছে না, তার প্রধান কারণ আগের সরকারের ভুল নীতি। সামাজিক তথ্য প্রবাহ সঠিক ছিল না। যার কারণে সরকার বিভিন্ন ভুল নীতি গ্রহণ করেছে। আগে এমন অনেক তথ্য সরবরাহ করা হয়েছে, যেগুলোর সঠিকতা প্রশ্নবিদ্ধ।


অর্থ উপদেষ্টা বলেন, অনেক প্রকল্প নেয়া হয়েছিল ফিজিবিলিটি টেস্ট না করেই। এমন প্রকল্পে মোট আয়ের পরিমাণ, ব্যয় ও সুদের হার নিয়ে কোন গবেষণা হয়নি। সরকার পরিবর্তনের পর আমরা উচ্চ সুদের ঋণ নেয়া থেকে বিরত থাকি। কারণ তা পরিশোধের ক্ষমতা আমাদের ছিল না।

আরও খবর




6a2a9cfd897ea-110626053317.webp
নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

১৩ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে


6a22d37835726-050626074736.webp
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯ দিন ২ ঘন্টা ৩৯ মিনিট আগে


6a2110c7ecdc7-040626114439.webp
বিশ্ববাজারে তেলের দামে পতন

২০ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে