রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

কুতুবদিয়ায় খাদ্যবান্ধব কর্মসুচির ডিলার নিয়োগ সম্পন্ন

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচীর  লটারিতে  ৯ ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। জানা যায়, এ ডিলার নিয়োগে ব্যাপক তোড়জোড় ও লবিং-লিয়াজো চলতে থাকায় শেষ পর্যন্ত সংশ্লিষ্ট সকলের উপস্থিতি নিশ্চিত করে উম্মুক্ত লটারির মাধ্যমে নজিরবিহীন স্বচ্ছ ও নিরপেক্ষতার সাথে ডিলার নিয়োগ প্রক্রিয়া নিস্পত্তি করেন নাচোড়বান্দা নিয়োগ কমিটির সভাপতি ও অপরাপর সদস্যবৃন্দ। এ ভাবে কঠোর পদক্ষেপ গ্রহন নিশ্চিত করে সরকারি অন্যসব কর্মকান্ড বাস্তবায়ন করা হলে কাজে ফিরবে গতিশীলতা ও আশ্বস্থ হবে সাধারণ জনগণ।

বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ক্যথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্টিত লাটারি অনুষ্টানে বক্তব্য বক্তব্য রাখেন কমিটির সদস্য উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সাহাদাত হোসেন, কৃষি অফিসার রফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আরমান হোসেন, কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি বড়ঘোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.ন.ম.শহীদ উদ্দিন ছোটন, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারি প্রকৌশলী ফরহাদ হেসেন, উপজেলা খাদ্য অফিসার আবদুল খালেক ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত অফিসার (ওসিএলএসডি) অনুপম ধর। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবুছদ্দিন, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম.হাছান কুতুবী ও অন্যান্য সংবাদকর্মীসহ উপজেলার ৬ ইউনিয়নে ৯জন ডিলারের বিপরীতে আবেদনকৃত নিয়োগ প্রত্যাশি ২৭ জন ব্যক্তি। লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৯ জন ডিলার হলেন উত্তর ধূরুং মগলাল পাড়া কেন্দ্রে নেজাম উদ্দিন, বক্সালী সিকদার পাড়া কেন্দ্রে মুমিনুল ইসলাম, দক্ষিণ ধুরুংয়ের ‘ধুরুং বাজার কেন্দ্রে বেলাল হোসাইন, লেমশীখালী চৌমুহনী বাজার কেন্দ্রে হুমায়ুন কবির, কৈয়ারবিল কমিউনিটি সেন্টার কেন্দ্রে নুরুল আবছার, বড়ঘোপ উপজেলা গেইট কেন্দ্রে দিদারুল ইসলাম, বড়ঘোপ বাজার কেন্দ্রে আসমাউল হুসনা, পূর্ব আলী আকবর ডেইল কেন্দ্রে জাহেদ খাঁন ও শান্তিবাজার কেন্দ্রে বখতিয়ার উদ্দিন।

Tag
আরও খবর