বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

কালিগঞ্জে ঝুরঝুরিয়া সুর তরঙ্গ সাংস্কৃতিক একাডেমির শুভ উদ্বোধন

কালিগঞ্জে ঝুরঝুরিয়া সুর তরঙ্গ সাংস্কৃতিক একাডেমির উদ্বোধন  নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে "সুস্থ সংস্কৃতি চর্চা অপসংস্কৃতি অপসারণ  নৈতিকতা সমৃদ্ধ সমাজ" এই স্লোগানে "ঝুরঝুরিয়া সুর তরঙ্গ" সাংস্কৃতিক একাডেমির উদ্ভোধন করা হয়েছে।শনিবার বিকাল ৪টায় উপজেলার কৃষ্ণনগর বাজারের হোসেনপুর রোডের নিউমার্কেটে এ উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। সাংস্কৃতিক একাডেমিটির পরিচালক শাহাজাহান কবীর শান্ত ও সভাপতি মাও. জিয়াউর রহমানের  পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানটির সভাপতি মাও: আব্দুস সাত্তার আজাদী সাংস্কৃতিক একাডেমিটির শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং একাডেমিটির পরিচালনা পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানটির  আহবায়ক ও সাংস্কৃতিক একাডেমিটির সমন্বয়ক শিক্ষক মো: আফজাল হোসেন তার স্বাগত বক্তব্য  বলেন ভালো-মন্দ, শুভ-অশুভের বিশ্লেষণ এবং নান্দনিক দৃষ্টির অধিকারী হয়ে নিত্য নতুন সৃজনশীলতার বিকাশ ঘটানোর মাধ্যমে সুস্থ সংস্কৃতি চর্চা এবং অপসংস্কৃতি অপসারিত করে সত্য ও সুন্দরকে তরুণ প্রজন্মের কাছে পৌছে দিয়ে নৈতিকতা সমৃদ্ধ সমাজ বিনির্মাণ ও সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশের মাধ্যমে মন্দের বিপরীতে ভালোকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়ে "ঝুরঝুরিয়া সুর তরঙ্গ" এগিয়ে যাবে। সাংস্কৃতিক একাডেমিটির যাত্রা পথে তিনি সকলের অব্যাহত সহযোগীতা কামনা করেন অনুষ্ঠানটিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাষ্টার ইব্রাহিম বাহারী, ইউনিয়ন বিএনপির একাংশের আহবায়ক আল মাহমুদ ছোট্ট, সদস্য সচিব মাহমুদ মোস্তফা, বিহঙ্গ একাডেমি এবং বিহঙ্গ টিভির পরিচালক এস এম শরিফ প্রমুখ। আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে ঝুরঝুরিয়া সুর তরঙ্গ সাংস্কৃতিক একাডেমির শিল্পি বৃন্দের ঘণ্টাব্যাপী মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
আরও খবর