ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে বিদেশি অস্ত্র ও ইয়াবা উদ্ধার

 কক্সবাজার টেকনাফের হোয়াইক্যংয়ে পৃথক অভিযানে ১টি বিদেশি অস্ত্র ও ১২ রাউন্ড গুলি এবং ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। 


শনিবার (১৬ নভেম্বর) রাত ৯ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি এর অধীনস্থ হোয়াইক্যং চেকপোস্ট পাড়া নামক এলাকায় খেলার মাঠে পাচারের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র লুকায়িত রয়েছে এমন তথ্যের ভিত্তিতে, হোয়াইক্যং বিওপি’র একটি টহলদল দুপুর সাড়ে ৩ টার দিকে গমন করে। খেলার মাঠে ব্যাপক তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় পলিথিন দিয়ে মোড়ানো ১ টি বিদেশী অস্ত্র এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


তিনি আরও বলেন, টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি এর অধীনস্থ হোয়াইক্যং বালুখালী নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে মর্মে গোপন একটি তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল হোয়াইক্যং বালুখালী এলাকায় গমন করে এবং কৌশলগত অবস্থান গ্রহণ করে। দুপুর ৩ টার দিকে টহলদল দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে একটি ক্যারেট নিয়ে নাফ নদী পার হয়ে হোয়াইক্যং বালুখালী এলাকার দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল উক্ত ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের কাঁধে থাকা একটি ক্যারেট ফেলে দিয়ে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে যাওয়া লুঙ্গি দিয়ে মোড়ানো একটি ক্যারেটের ভিতর হতে ২০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। টহলদল কর্তৃক উক্ত এলাকায় বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। 


লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, পৃথক দু'টি ঘটনায় জড়িত চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

Tag
আরও খবর