সিটি মেয়র প্রার্থী হিসেবে পাটওয়ারী-আসিফের নাম ঘোষণা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাদেকুর রহমান সাদেক এর আত্মপ্রকাশ শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু কালিগঞ্জের মানপুর রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃক্ষ কর্তন ও জমি দখলের অভিযোগ লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত পীরগাছায় প্রীতি ফুটবল ম্যাচ: জিওস্পেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যান অব দ্য ম্যাচ সম্মাননা ক্রেস্ট প্রদান ঝিনাইগাতীর জারুলতলা গ্রামে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি: ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু আশা সমিতির ঋণ পরিশোধের পরও কারাবাস! ‌ ভুক্তভোগী নারীর পরিবারের ক্ষোভ শ্যামনগরে কোষ্ট গার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ গোয়ালন্দে খানকা শরীফে খাবার চাওয়াকে কেন্দ্র করে হামলা, বাবুর্চি নিহত; আহত সহকারী লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের জানাজা অনুষ্ঠিত, পারিবারিক কবরস্থানে দাফন সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৬ সম্পন্ন জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়া ৫ কি.মি. ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের ইন্তেকাল সিরাজগঞ্জে ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা, হাসপাতাল থেকে আটক

সান্তাহারে ট্রেনে মিলল ১১০ বোতল ফেনসিডিল, দুই নারী গ্রেপ্তার

আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ট্রেনে অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকাগামি আন্ত:নগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে উল্লেখিত পরিমান ফেনসিডিল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, নিলফামারী জেলার সৈয়দপুর উপজেলার গোলাহাট বিহারী ক্যাম্প এলাকার আজাদের স্ত্রী গুরিয়া পারভিন (৪৫) ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ঝাউবন কালিবাড়ী এলাকার মাসুদ রানার স্ত্রী ফেন্সি আরা বেগম (৩৫)। এ ঘটনায় রাতে সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানায় একটি মামলা হয়েছে।

সান্তাহার রেলওয়ে পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামি আন্ত:নগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের মাদকের চালান যাচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ মাদক উদ্ধারে তৎপর হন। গত মঙ্গলবার দুপুরে ট্রেনটি সান্তাহার রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটফরমে পৌঁছিলে রেলওয়ে পুলিশ ওই ট্রেনে অভিযান চালান। অভিযান কালে ট্রেনের ‘ড’ নম্বর বগি থেকে যাত্রী বেশে থাকা উল্লেখিত দুই নারীর ব্যাগ তল্লাশি করে ১১০ বোত ফেনসিডিল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানায়, গ্রেপ্তারকৃত দুই নারী মাদক কারবারিকে গত বুধবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর