ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টেকনাফে নারী উদ্যোক্তার স্বল্পমূল্যে সবজি বিক্রি

শুক্রবার (২২ নভেম্বর) কক্সবাজারের টেকনাফ পৌর শহরের বাস স্টেশন জামে মসজিদের উত্তর পাশে এক নারীকে বাচ্চা কোলে নিয়ে কম দামে সবজি বিক্রি করতে দেখা যায়।


 জানা যায়, এই নারী উদ্যোক্তা স্থানীয় টেকনাফ পৌরসভা পুরাতন পল্লান পাড়া এলাকার নুর হোসেনের মেয়ে ইসমাত আরা। দেশের বাজারে মালামালের দাম বৃদ্ধি হওয়ার মূল কারণ সিন্ডিকেট। সিন্ডিকেটের বাহিরে গিয়ে কম দামে সবজি বিক্রি করায় তার উপর ক্ষুব্ধ হয়েছে কয়েকজন অসাধু ব্যবসায়ী। মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে এখন, যারমধ্যে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট এক হয়ে দাম বাড়িয়ে মালামাল বিক্রি করছে। সিন্ডিকেট থেকে বেরিয়ে স্বল্প দামে সবজি বিক্রি করাতে মানুষের প্রশংসায় ভাসছেন তিনি। দুই সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্যই গৃহিণী মা সংসারের হাল ধরতে এখন সবজি নিয়ে বসছেন ফুটপাতে। ১ বছরের ছোট্ট শিশুটিকে বুকে জড়িয়ে সবজি বাজারে এই সংগ্রামী মা। মায়েরা বোধহয় এমনই, সন্তানের জন্য স্নেহ-মমতা-আদর-যত্ন-ভালোবাসা সবটুকুই উজাড় করে দেন, নিজের জন্য অবশিষ্ট কিছুই রাখেন না। মায়েরা স্বার্থপর হন না, মায়েরা হন আবেগি, যত্নশীল নারী, মায়েরা যেমন ঘর গুছিয়ে রাখেন তেমনি সন্তানদের জীবনও গুছিয়ে দিতে পারেন। 

 

 ইসমত আরা জানান, তার স্বামী মৃত আনোয়ার হোসেন দুইমাস আগে অসুস্থ অবস্থায় মারা গেলে তিনি দিশেহারা হয়ে যান। পরিবারে রয়েছে স্বামীর রেখে যাওয়া ছোট দুই সন্তান, মানসিক ভারসাম্যহীন পিতা, বুড়ো মা, স্কুল পড়োয়া ছোট বোন। পরিবারের হাল ধরতে ১ মাস আগে ৫ হাজার টাকা পুঁজি নিয়ে পৌর শহরের ফুটপাতে সবজি বিক্রি করা শুরু করেন। এতে টেকনাফ বাজারের সিন্ডিকেট তার প্রতি ক্ষুব্ধ হয়ে বিভিন্নভাবে তাকে হুমকি-ধমকি দেয়া শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন।

তিনি আরও জানান, সারাদিন সবজি বিক্রি করে আমি পরিবার নিয়ে কোনরকম দিনযাপন করছি। এখন আমার দোকানে ৩০ হাজার টাকা পুঁজি রয়েছে এবং প্রতিদিন যে সবজি আনি তা মোটামুটি বিক্রি করতে পারি। যারা আমার দোকানে সবজি ক্রয়ের জন্য আসে তারা আমার পরিবারের পাশে দাড়াচ্ছে। সিন্ডিকেট ব্যবসায়ীদের তুলনায় আমার দোকানে কম দামে সবজি পাওয়ায় মানুষের চাহিদা বেড়েছে।


আরও জানা যায়, ঢেঁড়স ৬০ টাকা, বেগুন-৭০ টাকা, বরবটি- ৫০ টাকা, শিম-১০০টাকা, মিষ্টি কুমড়া-৫০টাকা, মুলা- ৪০ টাকা, ফুলকপি ৯০ টাকা, টমেটো-৯০টাকা, কাঁচা মরিচ-৮০টাকা, জলপাই-৪০ টাকা, পিঁয়াজ-১১০টাকা তেতুল -৪০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তুলনামূলকভাবে কম দামে সবজি ক্রয় করতে পেরে ক্রেতারা খুশি হয়েছেন। একজন সংগ্রামী নারী উদ্যোক্তার সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উপস্থিত ক্রেতারা।


স্থানীয় ক্রেতা শাহেদুল ইসলাম বলেন, আমাদের কাছে তো তিনি টাকা চাননি, সহযোগিতা চেয়েছেন এবং সাধারণ মানুষ যেখানে সস্তা দামে সবজি ক্রয় করতে পারবে সেখানেই যাবে। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, তাকে যারা হুমকি-ধমকি দিয়েছে এবং বাঁধা প্রদান করবে তাদেরকে আইনের আওতায় আনা না হলে নারীরা সামনে এগিয়ে আসবে না। আমাদের উচিত নারী উদ্যোক্তাদের সম্মান দিয়ে সামনে আসার সুযোগ করে দেওয়া।


বক্কর আহমদ বলেন, একজন নারী উদ্যোক্তা তার পরিবারের হাল ধরেছেন, সবজি বিক্রি করে তার পরিবার চলছে। তার কাজে বাঁধা না দিয়ে তাকে সহযোগিতা করা উচিত। 


ইসমত আরার মা জানান, আমার মেয়ে আমাদের অন্ন জোগানোর জন্যই আজ বাজারে, সকল বাঁধা অতিক্রম করে সে সফল মা হয়ে উঠবে আমার সবটুকু সাহস ও দোয়া সবসময়ই থাকবে।

Tag
আরও খবর