সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশে বহুল প্রচারিত এবং পাঠক প্রিয়  জাতীয়  দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার  ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে।

শনিবার(২৩ নভেম্বর২০২৪) বিকেলে শহরের দিল্লী কিচেন রেস্টুরেন্টের ২য় তলায় কনফারেন্স রুমে বেলা ৪.০০টায় কক্সবাজার জেলা প্রতিনিধি এ আর মোবারক হোছেন  এর সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় দৈনিক ভোরের চেতনা পত্রিকার কক্সবাজার জেলা ক্রাইম রিপোর্টার মোহাম্মদ নোমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ভোরের চেতনার রামু উপজেলা প্রতিনিধি মাস্টার আবদুল মালেক। ঈদগাঁও উপজেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন, কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি মুহিব উল্লাহ এর সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিষ্ঠা বাষির্কীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কক্সবাজার-৭১পত্রিকার সম্পাদক রুহুল আমিন সিকদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মো:শহিদুল্লাহ,এডভোকেট আব্দুল মালেক, দৈনিক মেহেদী পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন, কক্সবাজার সাংবাদিক ফেডারেশনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পূন্য বর্ধন বড়ুয়া, সাংবাদিক মোহাম্মদ সোহেল,সাংবাদিক এম এইচ.আরমান,দৈনিক অগ্নিশিখার জেলা প্রতিনিধি শায়েখ আহমদ,দৈনিক গণসংযোগ পত্রিকার স্টাফ,দৈনিক মেহেদী পত্রিকার স্টাফ রিপোর্টার ইয়াছিন আরাফাত, রিপোর্টার রিয়াজ উদ্দিন রিয়াদ,নিউজ ভিশনের স্টাফ রিপোর্টা ইমরান উদ্দিন, এসময় জাতীয় ও স্থানীয় পত্রিকার বিভিন্ন স্তরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ  উপস্থিত  ছিলেন।এদিকে আমন্ত্রিত অতিথিরা দৈনিক ভোরের চেতনা পত্রিকা ২৬ বছরে পদার্পণ করায় পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা  জানিয়ে বলেন,নানা  চড়াই-উৎরাই ও কন্টকাকীর্ণ পথ অতিক্রম করে ভোরের চেতনা আজ গণমানুষের মুখপাত্র পরিণত হয়েছে।সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। বিগত মেয়াদে দেশে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যাপক সম্প্রসারণের মধ্য দিয়ে তথ্যনির্ভর সমাজ গঠনের পথ এগিয়ে নিচ্ছে সরকার।দেশে গণতন্ত্রের বিকাশ,লালন ও পরিচর্যায় গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।অতীতের ধারাবাহিকতায় সাহসী, নির্মোহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় দৈনিক ভোরের চেতনা অব্যাহত ভূমিকা প্রশংসার দাবিদার।দৈনিক ভোরের  চেতনা পত্রিকাটি এখন সময়ে সাথে পাঠক প্রিয় হয়ে উঠেছে, আমরা আশাবাদী আগামীতেও বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কক্সবাজারকে আরো পযর্টক বান্ধব করে তুলবে বিশ্বের কাছে। মোহাম্মদ শফিকুল ইসলামের সম্পাদনায় পত্রিকাটি দেশের এবং দশের অধিকার রক্ষায় ব্যাপক ভূমিকা পালন করবে।

Tag
আরও খবর