ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ঝিনাইগাতীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ইভটিজিং, মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় ঝিনাইগাতী থানার আয়োজনে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া কমিউনিটি সেন্টারে এ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, বিপিএম। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া’র সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) মোঃ সোহেল মাহমুদ, পিপিএম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনারউল্ল্যাহ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকশী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আলম, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ। এসময় প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, বিপিএম বলেন, কেউ একা কোন এলাকাকে অপরাধমুক্ত করতে পারবে না, তাই সমাজকে অপরাধমুক্ত করতে হলে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এছাড়াও তিনি আরো বলেন- পুলিশ জনতার বন্ধু, তাই আসুন আমরা পুলিশ এবং জনতা এক হয়ে কাজ করার মাধ্যমে সমাজকে অপরাধ মুক্ত করি। সমাবেশে সর্বস্তরের নাগরিকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর