সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের দায়িত্বে মেহেদী-রাসেল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-12-2024 06:10:13 pm

সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক রাসেল সরকার। © ফাইল ছবি


ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের (গোমতী) কমিটি গঠন করা হয়েছে। গতকাল ০১ ডিসেম্বর (রোববার) উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত মোতাবেক ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসান'কে সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. রাসেল সরকার'কে সাধারণ সম্পাদক করে ১৪৫ বিশিষ্ট সদস্যের কমিটি ঘোষণা করা হয়। 


উক্ত কমিটিতে সিনিয়র সহ সভাপতি জামাল হোসাইন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল হাসান, সাংগঠনিক সম্পাদক আবু কাউসার দপ্তর সম্পাদক: আব্দুল্লাহ আল ফাহাদ এবং প্রচার সম্পাদক বশির হাসান জিসান দায়িত্ব পালন করবেন। 


নির্বাচিত সভাপতি মেহেদী হাসানকে বর্তমান কমিটির ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি দৈনিক দেশচিত্রকে বলেন, উপদেষ্টা ও সাবেক ভাইয়েরা আমার উপর যে বিশ্বাস রেখে দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছে আমি তা পালন করতে সর্বাত্মক চেষ্টা করে যাব। ঢাকা কলেজে আমাদের একটা পরিবারের সম্পর্ক গড়ে তুলতে যা কিছু করার দরকার তা আমরা সবাই মিলে বাস্তবায়ন করবো ইনশা-আল্লাহ। 



সাধারণ সম্পাদক রাসেল সরকার দৈনিক দেশচিত্রকে বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের বাস্তবে রূপ দিতে সুনিপুণ পরিকল্পনা অনুযায়ী কাজ করতে আমরা প্রস্তুত থাকব। সকলের প্রচেষ্টায় আমরা সবাই আলোকিত হয়ে থাকবো।


উল্লেখ্য, ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদ ২০১৯ সাল থেকে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরিতে অগ্রনী ভূমিকা রাখবে বলে আশাবাদী উপদেষ্টা মণ্ডলীর। 


আরও খবর