তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

শ্যামনগরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

শ্যামনগরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ “অন্তভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মান, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়।

নারী প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। প্রধান অতিথি বক্তব্যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও উন্নয়নে ভূমিকা রাখার কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম।  জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংগঠনের পরিচালক অষ্টমী রানীর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনজ্ওি পরিষদের সমন্বয়কারী গাজী ইমরান প্রমুখ।

সভায় বক্তারা বলেন এই কর্মসূচির মূল্য লক্ষ্য প্রতিবন্ধীদের অধিকার রক্ষা ও সমান সুযোগ প্রদান করা।

ছবি- শ্যামনগরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র‌্যালী।



Tag
আরও খবর