রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

সুনামগঞ্জ আদালতের সহায়ক কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচী।।

সুনামগঞ্জ আদালতের সহায়ক কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচী।।
মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ প্রতিনিধি ঃ
বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক 
সচিবালয় স্থাপন এবং আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা- কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করাসহ বিভিন্ন দাবিতে মাঠে নেমেছেন আদালতের সহায়ক কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার ৩ ডিসেম্বর বিকালে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে দাবিসমূহ তুলে ধারে অবস্থান কর্মসূচী পালন করেছেন তারা। সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ কামরুজ্জামান এঁর সভাপতিত্বে  বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এনাম আহম্মদ এবং সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।।

এসময় বক্তারা বলেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণের নিয়োগ, বিদ্যমান পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করারও দাবি জানিয়েছেন। চলতি মাসের মধ্যে তাদের দাবিসমূহ বাস্তবায়ন না হলে আগামী জানুয়ারি মাসে তারা ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।

পরে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশন সুনামগঞ্জ শাখার উদ্যোগে আদালত প্রাঙ্গনে এসব দাবী সম্বলিত ব্যানার টানানো হয়।

Tag
আরও খবর