সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইলের মধুপুরে নতুন প্রযুক্তিতে বিনা চাষে সরিষা চাষ শুরু খরচ ও সময় বাঁচবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে ।

তেল জাতীয় ফসল বিনা চাষের খরচ ও সময় বাঁচবে  এবং বৃদ্ধি পাবে উৎপাদন । বিনা চাষের এ প্রযুক্তি তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়তে ও আমদানি নির্ভরতা কমাতে সহনায়ক হবে। কম খরচে সময় অপচয় রোধের এ প্রযুক্তি ও পদ্ধতি কৃষক পর্যায়ে সফলতা পেলে আগাম জাতের সরিষা চাষের পর বোরো আবাদে এগিয়ে যাবে কৃষক। ধান কাটার এক সপ্তাহের আগেই পাকা ধানের জমিতে সরিষার বীজ ছিটিয়ে সোনালী ধান কেটে নেয়ার এমন সুযোগ পেয়ে খুশি কৃষকরা।

যেখানে ধান কাটার ১০ থেকে ১৫ দিন সরিষার চাষ হতো সেখানে দুই সপ্তাহ আগেই বীজ বপনের এমন পদ্ধতি অনেকেই বেছে নিচ্ছে। আর কৃষি বিভাগ বলছে বিনা চাষে সরিষা চাষে কৃষক পর্যায়ে পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। আগাম জাতের সরিষা আবাদের এ পদ্ধতি সফল হলে তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়ার পাশাপাশি কমবে আমদানি নির্ভরতা এমনটাই জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। মধুপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৪১০ জন কৃষক নতুন এ প্রযুক্তিতে বিনা চাষে সরিষা আবাদ শুরু করেছে। তারা ধানের জমিতে বীজ ছিটিয়েছে। ১০৫ হেক্টর জমিতে বিনা চাষে সরিষা আবাদ করা হচ্ছে বলে কৃষি বিভাগ জানায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠে এখনো সোনালি পাকা ধান।

 

সোনা রঙের পাকা ধান যেন চোখ জুড়ানো? কাটা শুরু হতে এখনও কয়েকদিন বাকি। পাকা ধানের জমিতে সময় ও অর্থ বাঁচাতে ছিটানো হচ্ছে বিনা ৯ জাতের আগাম সরিষার বীজ। জমি থেকে ধান কেটে মাঠ খালি করার পর সরিষা গজিয়ে উঠবে। সপ্তাহ ১০ দিন আগেই বীজ বপনের এমন বিনা চাষে সরিষার আবাদের সুযোগ গ্রহন করছে কৃষকরা। এমন বিনা চাষে সরিষা আবাদে শালিখা গ্রামের ১৫ জন কৃষক তাদের জমিতে ধান রেখেই ছিটিয়েছে বলে জানিয়েছে উপসহকারী কৃষি কর্মকর্তা আনিছুর রহমান।

 

স্থানীয় মনে করছেন, এ পদ্ধতি বাস্তবায়ন হলে বাড়বে তেল জাতীয় ফসলের চাষ ও বাড়বে উৎপাদন। কমবে তেল জাতীয় ফসলের আমদানি নির্ভরতা। স্থানীয়রা কৃষকরা জানালেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আনিছুর রহমানের পরার্মশে কৃষি বিভাগের সহযোগিতায় কেউ ৪০ শতাংশ, কেউ ৩০ শতাংশ, কেউ দুই বিঘা এ ভাবে ১৫ জন কৃষক এ প্রযুক্তিতে বিনা চাষে প্রথম বারের মতো সরিষার আবাদ শুরু করেছে। তাদের মতে, এ ভাবে সরিষা চাষ করতে পারলে সময় অপচয় রোধ হবে।

 

আবার কম সময় আগাম জাতের সরিষা পাওয়া যাবে। এ সাথে দুটি ফসলের চাষ করার প্রযুক্তি এ বছর সফল হলে আগামীতে আরো চাষ বাড়বে। লাভবান হবে তারা এমনটাই ধারণা তাদের। মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি রকিব আল রানা বলেন, উপজেলায় এ বছর ২ হাজার ৬শ্ব হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এ পর্যন্ত ৪১০ জন কৃষক নতুন এ এ প্রযুক্তিতে প্রযুক্তিতে ১১৫ হেক্টর জমিতে বিনা চাষে সরিসা আবাদে বীজ রোপন করেছে। এ প্রযুক্তি সফল হলে আগাম জাতের বিনা ৯ সরিষা কর্তন করে বোরো চাষ করা যাবে।

এতে সরিষা উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কম সময়েই বোরো চাষ করা সহজ হবে। তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি পেলে আমদানি নির্ভরতা কমানো যাবে বলে মনে করেন এ কর্মকর্তা।

আরও খবর






deshchitro-6ade1a1ac9bd1-251026090250.webp
দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে

১ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে