ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

সিসিমপুরের নতুন আয়োজন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-12-2024 07:04:23 am

জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর নতুন আয়োজন নিয়ে এলো শিশুদের জন্য। বাংলা ভাষার জনপ্রিয় ও প্রচলিত ৪০টি শিশুতোষ ছড়া নিয়ে তারা তৈরি করেছে ছড়ার সিরিজ। যেগুলো আবৃত্তি করেছে শিশুদের প্রিয় বন্ধু হালুম, টুকটুকি, ইকরি ও শিকু।


ইউএসএআইডির সিসিমপুর প্রকল্পের আওতায় শিশুদের জন্য শুদ্ধ বাংলা উচ্চারণে মানসম্মত এই ভিডিও কনটেন্টগুলো নির্মিত হয়েছে ইউএসএআইডি/বাংলাদেশ’র সার্বিক সহযোগিতায়।


এ সম্পর্কে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ (এসডব্লিউবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও ইউএসএআইডির সিসিমপুর প্রকল্পের চিফ অব পার্টি মোহাম্মদ শাহ আলম বলেন, আমরা জানি, ছড়া এমন একটি মাধ্যম, যা শিশুদের ভাষা শেখায় দারুণ সহায়ক। নতুন নতুন শব্দের অভিযোজন, শব্দের উচ্চারণ, ছন্দ, দ্যোতনা, বাক্যগঠন, সৃজনশীলতা ও কল্পনাশক্তি বিকাশে ছড়া অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এই বিষয়কে মাথায় রেখে প্রথম ধাপে ৪০টি ছড়ার ভিডিও কনটেন্ট তৈরি করেছি আমরা। যা আমাদের শিশুদের শিখন প্রক্রিয়াকে আরও বেশি আনন্দময় ও অর্থবহ করবে। আমরা আশা করি বরাবরের মতো বাংলাদেশ শিশু একাডেমি আমাদের এই উদ্যোগেও পাশে থাকবে।


সিসিমপুর জানায়, এই ৪০টি ছড়ার অধিকাংশই নেওয়া হয়েছে প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির পাঠ্যবই থেকে। ফলে শিশুরা তাদের পাঠ্যবইয়ের ছড়াগুলো আরও বেশি আগ্রহ এবং আনন্দের সাথে শিখবে। পাশাপাশি পাঠ্যবইয়ের বাইরের জনপ্রিয় ও মজার ছড়াও আছে, যা শিশুদের সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে সহায়ক হবে।

আরও খবর



6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৪০ দিন ১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে