লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হলেন প্রাইম ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র মো: সালাহউদ্দিন খান চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান আশাশুনিতে দেশের প্রথম ওয়েব সাইটের আন্ত:সংযোগ ও মনিটরিং সিস্টেম বাস্তবায়ন কালাই প্রেসক্লাবের সভাপতি এ্যাড. ডলার, সহ-সভাপতি মিজানুর ও সম্পাদক পাভেল

'দি বেস্ট ইয়ুথ এনভায়রনমেন্টাল জার্নালিজম অ্যাওয়ার্ড' পেলেন তানজিলা

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 07-12-2024 08:14:14 pm

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সম্পর্কিত সাংবাদিকতার জন্য ‘দি বেস্ট ইয়ুথ এনভায়রনমেন্টাল জার্নালিজম অ্যাওয়ার্ড’ পেলেন নিউজনাউ ২৪.কম এর রাজশাহী প্রতিনিধি তানজিলা আক্তার।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক সেচ্ছাসেবী দিবসে বরেন্দ্র ইয়ুথ ফোরাম এবং বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক) এর যৌথ আয়োজনে ‘নগর যুবদের অঙ্গীকার, জলবায়ু সুবিচার’ স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘রাজশাহী যুব জলবায়ু সম্মেলন ও সম্মাননা ২০২৪’ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

এক বছর ধরে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সম্পর্কিত সাংবাদিকতার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তার অবদানকে স্বীকৃতি হিসেবে ‘দি বেস্ট ইয়ুথ এনভায়রনমেন্টাল জার্নালিজম অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

সম্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ ফরিদ উদ্দিন খান। আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. হাসনাত কবির।

রাজশাহী যুব জলবায়ু সম্মেলন ২০২৪ এর সমাপনী আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. বিধান চন্দ্র দাস। তিনি বলেন, আজকের এই পুরস্কার শুধু অর্জনের উদাহরণ নয়, এটি সহযোগিতা, নেতৃত্ব এবং প্রতিশ্রুতি বাস্তব জীবনে কীভাবে প্রভাব সৃষ্টি করতে পারে, তার একটি শক্তিশালী উদাহরণ। আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বেসরকারি ও সরকারি খাত, এনজিও এবং সম্প্রদায়দের মধ্যে অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে হবে।

এ সময় তানজিলা আক্তার তার অনুভূতি ব্যক্ত করে বলেন, সম্মানজনক এই পুরস্কারটির জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। একটি বাসযোগ্য পৃথিবী গড়তে আমাদের যে লড়াই, সেটি চালিয়ে যাওয়ার প্রেরণা জোগায় এ ধরনের স্বীকৃতি। নতুন প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যত নিশ্চিত করতে সমাজের সকল স্তরের সবার একসঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গবেষক ও বারসিক এর পরিচালক পাভেল পার্থ, কৃষি পদকপ্রাপ্ত কৃষক মো. নুর হোসেন, সেভ দি ন্যাচার এন্ড লাইফ এর চেয়ারম্যান মো. মিজানুর রহমান, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলীসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।

আরও খবর


6a703ea25d3ea-030826010922.webp
৫ আগস্ট ছুটি নেই যাদের

৮ ঘন্টা ২৯ মিনিট আগে