পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১ তোষকের নিচে লুকিয়ে রাখা পাইপগান-কার্তুজসহ যুবক গ্রেপ্তার মারকাজুত তাহফিজ জোরারগঞ্জ মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সেনবাগের কাদরায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা: সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

নাগরিক অধিকার আদায়ে সচেতনতার বিকল্প নেই

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 11-12-2024 09:37:21 pm

কলাম লেখক মো. রাকিব হাসান। © ফাইল ছবি


◾ রাকিব হাসান || নাগরিক অধিকার প্রতিটি মানুষের প্রাপ্য সেই অধিকার, যা তাকে স্বাধীনভাবে জীবনযাপন, মতপ্রকাশ এবং উন্নত জীবনের সুযোগ দেয়। বাংলাদেশের সংবিধানের প্রথম অংশে উল্লেখ করা হয়েছে যে দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে। তবে বাস্তবতায় দেখা যায়, অনেক নাগরিক তাদের অধিকার সম্পর্কে জানেন না কিংবা সেগুলো আদায়ে সক্রিয় নন। ফলে তারা নানাভাবে বঞ্চিত হন। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে নাগরিক অধিকার আদায়ে সচেতনতা সৃষ্টির গুরুত্ব অপরিসীম।


বাংলাদেশের নাগরিকদের অধিকারগুলো মূলত সংবিধানের মাধ্যমে সুরক্ষিত। এগুলোর মধ্যে রয়েছে মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, । যেমন জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, এবং বিচার পাওয়ার অধিকার হচ্ছে মৌলিক অধিকার। রাজনৈতিক অধিকার হচ্ছে ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, এবং সমাবেশ করার অধিকার। সামাজিক অধিকার বলতে স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, বাসস্থান এবং পরিবেশ সংরক্ষণের অধিকার বুঝায়। অর্থনৈতিক অধিকার জনগণের শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি এবং সম্পদ ভাগাভাগির অধিকার।


এই অধিকারগুলো কার্যকর হলে প্রতিটি নাগরিক সমাজে সম্মানজনক ও সমান অবস্থান লাভ করতে পারে।


বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামীণ এলাকায় বসবাস করেন। এখানকার সাধারণ জনগণ তাদের মৌলিক অধিকার সম্পর্কেও সচেতন নয়। যেমন: বিচার প্রাপ্তিতে প্রতিবন্ধকতা, অনেকে জানেন না যে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার ব্যবস্থা আছে। পাশাপাশি মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য এবং উত্তরাধিকার বিষয়ে এখনও অনেক গ্রামীণ এলাকায় সচেতনতার অভাব রয়েছে।


গার্মেন্টস খাতের শ্রমিক থেকে শুরু করে কৃষি শ্রমিক, অনেকেই ন্যায্য মজুরি এবং কাজের সুষ্ঠু পরিবেশ পাচ্ছেন না। আর্থিক, সামাজিক এবং রাজনৈতিকভাবে প্রান্তিক জনগোষ্ঠী এখনও নানাভাবে বৈষম্যের শিকার।


অধিকার আদায়ে অসচেতনতাই সবথেকে বড় কারণ। অধিকার জনগণের প্রাপ্য। সরকার ও রাষ্ট্রকে তা অবশ্যই দিতে হবে। তবে অধিকার সম্পর্কে সচেতন না থাকায় অনেকে বঞ্চিত হচ্ছেন বিভিন্নভাবে। তবে, এর পেছনেও রয়েছে বিভিন্ন কারণ। প্রথমত শিক্ষার অভাব। এখনও দেশের একটি বড় অংশ নিরক্ষর। তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়। পাশাপাশি অন্যতম বড় কারণ অর্থনৈতিক দারিদ্র্য। দারিদ্র্যের কারণে মানুষ অধিকারের চেয়ে জীবিকার পেছনে বেশি মনোযোগ দেয়। অনেক সময় সরকারি সেবা বা সুবিধা পেতে হয়রানির শিকার হতে হয়। এসব প্রশাসনিক জটিলতার ফলে অধিকাত বঞ্চিত হয় সাধারণ মানুষ। এছাড়াও দলীয় রাজনীতির কারণে অনেক সময় সঠিক অধিকার আদায় ব্যাহত হয়।


অধিকার আদায়ে সচেতনতার জন্য শিক্ষা ব্যবস্থা সংস্কার প্রয়োজন। স্কুল-কলেজে মানবাধিকার ও নাগরিক অধিকার বিষয়ক পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করতে হবে। গণমাধ্যমের ভূমিকা সবথেকে বেশি কার্যকরী হতে পারে সচেতনতা বৃদ্ধি তে। টেলিভিশন, রেডিও, সংবাদপত্র এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে অধিকার বিষয়ে প্রচারণা চালানো। গ্রামের মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ইউনিয়ন এবং গ্রামীণ পর্যায়ে সচেতনতা কর্মশালা এবং সেমিনার আয়োজন করতে হবে৷ এছাড়াও প্রয়োজন নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন। নারীদের অধিকার, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ সচেতনতা কার্যক্রম চালাতে হবে৷ নাগরিকদের জন্য সংবিধান এবং আইন সহজ ভাষায় উপস্থাপন করা এবং স্থানীয় ভাষায় অনুবাদ করলে প্রান্তিক থেকে শহর পর্যন্ত সকলের বোধগম্য হবে৷ বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিওকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।


তবে সরকারকে নাগরিক অধিকার রক্ষায় আরও আন্তরিক হতে হবে। যেমন: মৌলিক সেবা যেমন স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান এবং খাদ্যের নিশ্চয়তা প্রদান, বৈষম্য দূর করার জন্য কার্যকর আইন বাস্তবায়ন, দুর্নীতি দমন ও প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি। 


নাগরিক অধিকার আদায় শুধু একটি আইনি বিষয় নয়, এটি একটি নৈতিক ও সামাজিক দায়িত্ব। বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হলে প্রতিটি নাগরিককে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে। এটি শুধু মানুষের জীবনমান উন্নয়ন করবে না, বরং দেশের সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে অধিকার আদায়ে রাস্তা অবরোধ, ভাংচুর ইত্যাদি সহিংসতা অবশ্যই পরিহার করতে হবে। নাগরিক সচেতনতা যত বাড়বে, বাংলাদেশের গণতন্ত্র এবং উন্নয়ন তত শক্তিশালী হবে। এক্ষেত্রে সরকার ও জনগণ উভয়কে ভূমিকা রাখতে হবে। 


» রাকিব হাসান 

কলাম লেখক ও সংগঠক 


আরও খবর





deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৮৬ দিন ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে