পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১ তোষকের নিচে লুকিয়ে রাখা পাইপগান-কার্তুজসহ যুবক গ্রেপ্তার মারকাজুত তাহফিজ জোরারগঞ্জ মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সেনবাগের কাদরায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা: সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

রাজধানীতে গ্যাস সমস্যা চরম; সমাধানে পদক্ষেপ নিন

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 11-12-2024 10:13:36 pm

শহিদুজ্জামান শাকিল || ঢাকা শহরের গ্যাস সরবরাহ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে একটি গুরুতর সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। যা দিনে দিনে আরও জটিল হয়ে উঠেছে। সরকার যেসব নিয়ম-কানুন নির্ধারণ করেছে, তার যথাযথ বাস্তবায়ন হচ্ছে না।


একে কেন্দ্র করে বহু মানুষের অসুবিধা বৃদ্ধি পাচ্ছে। বিশেষত গ্যাস সংযোগের জন্য নির্দিষ্ট সংখ্যক লাইনের প্রদান এবং বাড়ির মালিকদের পক্ষ থেকে সেটি নিয়ে অব্যবস্থাপনা গ্যাসের সুষম বিতরণে বড় বাধা সৃষ্টি করছে। সরকারি দিক থেকে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গ্যাস সংযোগের জন্য নির্দিষ্ট বিধিমালা রয়েছে। সাধারণত একটি বাসা বা একটি নির্দিষ্ট সংখ্যক ইউনিটের জন্য নির্দিষ্ট সংখ্যক গ্যাস লাইন দেওয়া হয়। এই লাইনগুলো মূলত একটি নির্দিষ্ট বাসা বা কমপ্লেক্সের জন্যই বরাদ্দ থাকে।


যাতে ঐ বাসার নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাহিদা পূরণ হয়। তবে বাস্তবতা হলো অধিকাংশ সময় বাড়ির মালিকরা এই নির্ধারিত লাইনগুলো দিয়ে পুরো বিল্ডিং বা ভবনের গ্যাস সরবরাহ করে থাকেন। একাধিক ফ্ল্যাট বা ইউনিটের জন্য একটি লাইন ব্যবহার করা হয়। যার ফলে অনেকেই প্রয়োজন অনুযায়ী গ্যাস সরবরাহ পায় না। বাড়ির মালিকেরা এই কাজটি মূলত খরচ কমানোর জন্য বা অতিরিক্ত মুনাফার আশায় করে থাকেন। কারণ গ্যাসের বিল মূলত নির্দিষ্ট লাইন অনুসারে গণনা করা হয়। যখন একাধিক পরিবার একটি লাইনের মাধ্যমে গ্যাস ব্যবহার করেন, তখন গ্যাসের চাপ কমে যায় এবং কিছু পরিবার গ্যাস পায় না বা গ্যাসের চাপ এতটাই কমে যায় যে রান্না বা অন্যান্য গ্যাস ব্যবহারের কাজ করাও সম্ভব হয় না।


এই অব্যবস্থাপনা শুধু কিছু পরিবারের ক্ষতির কারণ হচ্ছে না, বরং পুরো বিল্ডিংয়ের বাসিন্দাদের জন্য এটি অস্বস্তির সৃষ্টি করছে। অনেক সময় বাসিন্দারা দিনের পর দিন গ্যাসের অভাবে রান্না করতে পারেন না বা গরম পানি ব্যবহার করতে পারেন না। যারা গ্যাসের লাইন সরবরাহ পায় না, তারা অন্য কোন উৎস থেকে গ্যাস কিনতে বাধ্য হন। যা তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে। গ্যাসের এই অব্যবস্থাপনা দূর করতে সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে। যেমন:- নির্দিষ্ট সংযোগের উপর কঠোর নজরদারি। সেইসব বাড়ির মালিকদের বিরুদ্ধে সরকারি কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে যারা একটি লাইন দিয়ে একাধিক ইউনিটে গ্যাস সরবরাহ করছেন।


গ্যাস সরবরাহের চাপ ঠিকভাবে নিয়মিত পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে চাপ বৃদ্ধি করা। বাসিন্দাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, যাতে তারা গ্যাসের সুষম ব্যবহার নিশ্চিত করতে পারে। নতুন গ্যাস সংযোগ দেওয়ার সময় নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সংযোগ দেওয়া এবং ঘনবসতিপূর্ণ এলাকায় বেশি লাইন প্রদান করা। অসৎ মালিকদের শাস্তির আওতায় আনা। ঢাকা শহরের গ্যাস সরবরাহ ব্যবস্থা এবং ব্যবহার সংক্রান্ত বর্তমান সমস্যা শুধু সরকারি কর্মকর্তাদের জন্য নয়,বরং পুরো সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গ্যাস ব্যবহারের সুষম বণ্টন নিশ্চিত করতে হলে মালিক পক্ষের অব্যবস্থাপনা বন্ধ করতে হবে এবং সরকারের পক্ষ থেকে শক্ত পদক্ষেপ নিতে হবে।

 

আরও খবর





deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৮৬ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে