হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭ নং হাবিবুল্লাহ ইউনিয়নে কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট বন্ধুদের  বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) সকাল ১১ টায় কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দলের আয়োজনে  বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আখতার জাহান। 

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কাব লিডার স্কাউটার মোঃ ইসমাইল হোসেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব স্কাউটদের বিদায় সংবর্ধনা প্রদান করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস শাহজাদপুর উপজেলা এডহক কমিটি সভাপতি মোঃ কামরুজ্জামান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস,  সিরাজগঞ্জ  জেলা সাবেক সহকারী কমিশনার সংগঠন ও বিধি  প্রধান স্কাউট ব্যক্তিত্ব  মোঃ খালেকুজ্জামান খান (এল টি), শাহজাদপুর উপজেলা প্রাথমিক সহকারি  শিক্ষা অফিসার মোঃ মাজহারুল ইসলাম, 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটসের সাবেক যুগ্ম- সম্পাদক মোঃ শাহিদুর রহমান,  ( এ. এলটি),  সাবেক জেলা কাব লিডার মোঃ  আইউব, কামারখন্দ উপজেলা স্কাউট লিডার মোঃ জহুরুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা সাবেক কাব লিডার এম এম আমিনুল ইসলাম,  কাজিপুর উপজেলা সাবেক কাব লিডার মোঃ এনামুল হক সুমন, বেলকুচি উপজেলা সাবেক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন,  উল্লাপাড়া উপজেলা সাবেক কাব লিডার মোস্তাফিজুর রহমান, অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক মোঃ হোসেন আলী (ছোট্ট) শাহজাদপুর ইব্রাহীম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক সিমলা ইসলাম,সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈকত হোসেন, খাজা ইউনূস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক উম্মে হানি মলি, প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কামারখন্দ উপজেলা মৌমাছি মুক্ত মহাদলের রোভার মেট মোঃ রাব্বি, ও কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্কাউটার মোছাঃ মুনিয়া ইসলাম।

উল্লেখ্য ঃ কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯ জন কাব স্কাউটকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এবং  এ অনুষ্ঠানে গত ২০১৯ সালে বাংলাদেশ স্কাউটস, শাপলা কাব অ্যাওয়ার্ড টি আজকের অনুষ্ঠানের  প্রধান অতিথি হাত থেকে গ্রহন করেন  ১১ নং কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট হিসেবে বাংলাদেশ স্কাউটস, শাপলা কাব অ্যাওয়ার্ড ২০১৯ সালে অর্জন করেন ইফরাত জাহান, এবং মোঃ ওলিউল্লাহ।

আরও খবর