ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

করোনা প্রতিরোধে মোংলা বন্দর কর্তৃপক্ষের সতর্কতা জারি


দেশব্যাপী নতুন করে আবারো ফের করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় মোংলা বন্দর কর্তৃপক্ষের আওতাধিন এলাকা ও অফিস সমুহে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল থেকে বন্দর জেটির প্রধান গেটে বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি। বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক ব্যবহার।

জানা গেছে, বন্দরে আগত বিদেশি বাণিজ্যিক জাহাজের নাবিক ও বন্দরে কর্মরত শ্রমিকদের জন্য থার্মাল স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। এছাড়া বিদেশি জাহাজের নাবিকদের এ ভাইরাসের প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বলেন, সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মোংলা বন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্দর জেটিতে প্রবেশে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, তাপমাত্রা পরীক্ষা ও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী ১৫ জুন অফিস খুলছে, সেক্ষেত্রে সবাইকে বিধি নিষেধ মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বন্দর হাসপাতাল থেকেও সতর্কতা জারি করা হয়েছে। কারও মধ্যে করোনার কোনো লক্ষণ দেখা দিলে হাসপাতালের বিশেষ দুটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া বর্তমানে মোংলা বন্দরে আমদানি-রপ্তানি একেবারেই স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, জেটিতে লোডিং-আনলোডিং হচ্ছে, আমদানি-রপ্তানিকারকেরা বন্দরে আসছেন তাদের পণ্য লোড-আনলোড করার জন্য। এছাড়াও বন্দরের ফেয়ারওয়েসহ বিভিন্ন পয়েন্টে থাকা বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে।

আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ২ ঘন্টা ২৮ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে