দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

কোম্পানীগঞ্জে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মেয়াদোত্তীর্ণ দাবী পরিশোধ: ৪৬২ জন গ্রাহক পেলেন দাবির অর্থ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আয়োজনে মেয়াদোত্তীর্ণ বীমা দাবী পরিশোধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর সকালে বসুরহাট পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ৪৬২ জন গ্রাহকের মাঝে বীমার দাবির অর্থ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এডিপি এবং ইনচার্জ (ইস্টার্ন রিজিওন) মুজাম্মেল হক শাহীন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান জনাব আলহাজ্ব ফখরুল ইসলাম। তিনি বলেন, “গ্রাহকদের সুরক্ষা এবং তাদের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য। আজকের এই দাবী পরিশোধ অনুষ্ঠান সেই অঙ্গীকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবেল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার এবং বসুরহাট পৌরসভার বিএনপি সভাপতি আব্দুল মতিন লিটন। 

বক্তারা বীমার আর্থিক ও সামাজিক গুরুত্বের ওপর আলোকপাত করেন। তারা বলেন, বীমা মানুষের জীবনে আর্থিক সুরক্ষা ও আত্মবিশ্বাস যোগায়, যা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সহায়ক।

গ্রাহকরা এই দাবী পরিশোধ প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগের প্রশংসা করেন। 
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ১৬ মিনিট আগে