রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, জনজীবনে দুর্ভোগ

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 13-12-2024 07:53:54 am

রাজশাহীতে শীতের প্রকোপ বেড়েই চলেছে। শুক্রবার সকালে শহরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা বছরেরও সর্বনিম্ন। উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন।

রাজশাহী আঞ্চলিক আবহাওয়া অফিসের ইনচার্জ অহিদুল ইসলাম বলেন, ‘পঞ্চগড়ের পর শুক্রবার রাজশাহীতে দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় এটিকে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হচ্ছে।’

শীতের কারণে দুর্ভোগে পড়েছেন দরিদ্র ও ছিন্নমূল মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কষ্ট বাড়ছে। আবহাওয়া শুষ্ক থাকায় বিভিন্ন শীতজনিত রোগ, যেমন ঠান্ডাজনিত সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেড়েছে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক উম্মে ছালমা জানান, ‘ঘন কুয়াশার কারণে ফসলি জমিতে রোগবালাইয়ের ঝুঁকি বেড়েছে। যদি কুয়াশা দীর্ঘস্থায়ী হয়, তবে রবি ফসলের ক্ষতি হতে পারে।’

বিগত কয়েক দিনের শৈত্যপ্রবাহের প্রভাবে রাজশাহীর জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। সকাল বেলার রোদ তেমন কোনো উষ্ণতা ছড়াচ্ছে না। বিশেষ করে দিনমজুর, শিশু ও বৃদ্ধদের জন্য ঠান্ডার প্রকোপ হয়ে উঠেছে অসহনীয়।

শীত মোকাবিলায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরুর পরিকল্পনার কথা জানানো হয়েছে। তবে এ মুহূর্তে আরও সহযোগিতা দরকার বলে মনে করছেন স্থানীয়রা।

আরও খবর




6a3509c5e0008-190626032005.webp
বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে