বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

কালিগঞ্জে আদর্শ গ্রাম গড়ার প্রত্যাশায় জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ এর মতবিনিময় সভা

কালিগঞ্জে আদর্শ গ্রাম গড়ার প্রত্যাশায় জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ এর মতবিনিময় সভা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার(৫ নং ) কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে গড়ার  লক্ষ্যে এলাকাবাসীর সাথে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মহৎপুর কল্যাণ সংস্থার আয়োজনে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় মতবিনিয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে ও শিক্ষক জিএম আবু আব্দুল্লাহর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। তিনি বলেন আমি যে গ্রামের স্বপ্ন দেখি এই মহৎপুর গ্রামে এসে তা পূরণ হয়েছে। হনহনিয়া ও নাটোরের সিংগার গ্রামের উদাহরণ দিয়ে তিনি বলেন গ্রামে দল থাকবে, দলাদলি থাকবে না। উচ্চ পরিষদ ও নিম্ন পরিষদ থাকবে। সকলে মিলে গ্রামকে সাজাতে হবে গ্রামের বিচার গ্রামেই করতে হবে। গ্রামের চোর, মাদকসেবি থাকলে তাদেরকে ভালো করতে হবে। সব ধর্মের, বর্ণের ও সব দলের লোক থাকবে সকলে মিলে একটি আদর্শ গ্রাম গড়ে তুলতে হবে। আমাদের মনকে পরিষ্কার রাখতে হবে। আদর্শ গ্রামের মানুষের মূল কাজ হবে মানুষের কল্যাণে কাজ করা। আমরা কেউ থাকবো না আপনাদের কাজ করতে হবে। আদর্শ গ্রাম উপহার দিতে  আমি আপনাদেরকে সহযোগিতা করব। মতবিনিয়ে সভায় স্বাগত বক্তব্য রাখেন মহৎপুর কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ আল সাঈদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা জামায়াত ইসলামের আমির আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, কুশলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, কালিগঞ্জ কলেজের অধ্যাপক মোসলেম উদ্দিন, সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু ,সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী, উপজেলা ছাত্র সমন্বয়ক  রাকিব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জিহাদ আলী, মানবাধিকার কমিটির সভাপতি ওয়াহিদুল রহমান ছোট প্রমূখ। সভায় গ্রামের সাধারণ নাগরিক সরকারি কর্মকর্তা সাংবাদিক শিক্ষক মুক্তিযোদ্ধা কৃষক শ্রমিক সর্বস্তরের জনগণ এ সময় উপস্থিত ছিলেন
আরও খবর