অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন।

লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন। লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০-৩০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত স্মৃতি সৌধে পুষ্পাঞ্জলি নিবেদন করে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধি জীবিদের শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,বীরমুক্তিযোদ্ধা অফিসার্স ক্লাব, হপবিস( হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি) লাখাই সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদবুদ্ধিজীবি -২০২৪ উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এমএ ওয়াহেদ ও পবিত্র গীতা থেকে পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়। এতে আলোচনায় অংশ নেন লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, পজিব কর্মকর্তা কেএম আব্দুস শাহেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রণয় কান্তি মহালদার,,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ ও লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম প্রমূখ।সভায় বক্তাগন বলেন ১৯৭১ সালের এইদিনে মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে বীরবাংগালী যখন মরনপন যুদ্ধ চালিয়ে চুড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় এমন পরিস্থিতিতে এ জাতিকে মেধাশুন্য করার লক্ষ্যে পাকহানাূার বাহিনী ও তাদের দোসর রাজাকার,আলবদর,আলশামসরা বুদ্ধিজীবি হত্যার নীলনক্সা প্রনয়ন করে নারকীয় হত্যাকান্ড চালায়।তাঁরা এদেশের সাংবাদিক,সাহিত্যিক,চিকিতসক, প্রকৌশলীদের তাদের বাড়ী থেকে ধরে এনে নির্মমভাবে হত্যা করে। বক্তগন আরো বলেন শহীদবুদ্ধিজীবিদের আত্মত্যাগের চেতনাকে ধারন করে অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।তাঁরা সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
Tag
আরও খবর