রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে ছাত্রদলের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস বাহিনী কর্তৃক নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদ বুদ্ধিজীবী ও জাতির মেধাবী সন্তানদের স্মরণে নীলফামারীর ডোমারে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (১৪ই ডিসেম্বর) সকালে ডোমার সরকারি কলেজ প্রাঙ্গনে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪’ উপলক্ষ্যে কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন- ডোমার সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোঃ সামিউল আরেফিন হৃদয়। এসময় আরও উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী ছাত্রদলের ডোমার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মজিদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মোঃ ইমরান হাশমি, পৌর শাখার আহ্বায়ক মোঃ রাহিমুজ্জামান রুপক, কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক মোঃ ফাহিম ইসলাম প্রমুখ সহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের আগে দেশকে মেধাশূণ্য করতে পাকবাহিনী ও আলবদর, আলশামস ও রাজাকার কর্তৃক নির্মম হত্যাকাণ্ডের শিকার শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে বক্তারা। চিত্র প্রদর্শনীতে শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযুদ্ধকালীন হত্যার শিকার স্বাধীনতাকামী শ্রেষ্ঠ সন্তানদের বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরে আলোকপাত করেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।
Tag
আরও খবর