ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

বগুড়ায় ইউএনও অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি, সড়ক অবরোধ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানকে অপসারণের দাবিতে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। একদফা দাবিতে উপজেলা জামায়াত, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, উপজেলা নাগরিক কমিটি এবং সুশীল সমাজের আয়োজনে রবিবার সকালে উপজেলার মেইন ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছে। এরপর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। পরে চার সংগঠনের সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলার পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর এলাকার টিপুর মোড়ে ২ ঘন্টার জন্য উপজেলার মেইন সড়ক অবরোধ করে রাখা হয়। এতে সড়কে বিশালাকার যানজটের সৃষ্টি হয়। পরে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলামের অনুরোধে বিক্ষোভকারীরা আন্দোলন সমাপ্ত করলে পুনরায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক চন্দনী, নায়েবে আমির তোফাজ্জল হোসেন, সহ সেক্রেটারী সাদিকুল ইসলাম স্বপন, যুব সভাপতি বনী আমিন, সেক্রেটারি সোহাগ মিয়া, শিবির সভাপতি আব্দুস সোবহান, সেক্রেটারি আসিফ মাহমুদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আশিকুল ইসলাম বেলাল, সহ সভাপতি আনোয়ার হোসেন বিপ্লব প্রমুখ। উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শরিফুল ইসলাম মুশফিক, আল আমিন, মনির হোসেন, ওবায়দুর রহমান প্রমুখ। উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি বুলবুল আহম্মেদ, মোমিনুর রহমান স্মরণ, সোহাগ মিয়া প্রমুখ। উপজেলা সুশীল সমাজের প্রতিনিধি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, শিবলী সরকার, দুলু মোল্লা, রাশেদ মিয়া প্রমুখ। সারিয়াকান্দি ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, সড়ক অবরোধের সংবাদ পাওয়া মাত্রই আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলে তাদের শান্ত থাকার আহ্বান জানাই। পরে তারা সড়ক অবরোধ কর্মসূচি পরিহার করেছে। ফলে উপজেলার প্রধান সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
Tag
আরও খবর