সিরাজগঞ্জে ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা, হাসপাতাল থেকে আটক ইউআইটিএস সমাবর্তনে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালে শেরেবাংলার ১৫৩তম জন্মবার্ষিকীতে বরিশালে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত বারোমারীতে শুরু ঐতিহ্যবাহী ফাতেমা রাণীর তীর্থোৎসব, দেশজুড়ে আসছেন পুণ্যার্থীরা ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, শ্যালোমেশিন জব্দ আদমদীঘিতে যুবদলের গাছের চারা ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত

পীরগাছায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

রংপুরের পীরগাছায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহিদ মিনারে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা ও পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হলরুমে বীরমুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়ার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওয়াজেদ আলী সরকার, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রধান, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা বিশেশ্বর চন্দ্র বর্মন, প্রাণিসম্পদ কর্মকর্তা একরামুল হক মন্ডল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমদ, উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙা, থানা ওসি নুরে আলম সিদ্দিকী, ছাত্র সমন্বয়ক শামিম হোসেনসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী ও সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। পরে অতিথিরা উপজেলা পরিষদ চত্ত্বরে বিজয় মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ রক্তদান ও সমাজসেবা ফাউন্ডেশন পরিদর্শনে এসে তাদের কাজের ভূয়শী প্রশংসা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। এদিনে তারা বিনামূল্যে শতাধিক রক্তের গ্রুপ নির্ণয় করেন।  

আরও খবর