আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

কোটচাঁদপুরে ইউএনও লাঞ্ছিত, গাড়ি ভাঙচুর

মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে শহীদ বেদিতে ফুল দিতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উছেন মে লাঞ্ছিত হয়েছেন। এ সময় তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কোটচাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করার কথা থাকলেও ইউএনও নির্ধারিত সময়ের ৫ মিনিট পরে উপস্থিত হন। এ নিয়ে জনতার মধ্যে ক্ষোভ তৈরি হয়। শহীদ মিনারের অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ নিয়েও অনেকে অসন্তুষ্ট ছিলেন। ইউএনও গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ধরে প্রতিবাদ জানায়। পরিস্থিতি উত্তপ্ত হলে বিক্ষুব্ধ জনতা তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় বিএনপি নেতা, পুলিশ, ও আনসার বাহিনীর সদস্যরা ইউএনওকে নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করাতে সাহায্য করেন। পরে সকাল ১০টার দিকে সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতায় ইউএনও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, আয়োজকদের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তবে পরে পরিস্থিতি শান্ত হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল বলেন, স্থানীয় পৌরসভার দায়িত্ব ছিল শহীদ মিনার পরিষ্কার ও ব্যবহার উপযোগী রাখা। তবে পৌর প্রশাসনের অচলাবস্থার কারণে এ সমস্যা হয়েছে। ইউএনও উছেন মে’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার ব্যক্তিগত সহকারী জানিয়েছেন, ঘটনার সত্যতা রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন, শহীদ বেদিতে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তবে পরে সরকারি কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
Tag
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

৮ ঘন্টা ৪২ মিনিট আগে